২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজি ও ভাংচুরের মামলায় মেয়র মিনুর ১৩ বছর জেল

চাঁদা দাবি, ভাংচুর ও লুটপাটের মামলায় রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিনুকে ১৩ বছর এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ মাসের দণ্ড দিয়েছে আদালত। তিনটি ধারার বিভিন্ন মেয়াদে দেওয়া দণ্ডাদেশের মধ্যে ৩৮৫ ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, ৩০৬ ধারায় তিন বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ মাসের সশ্রম কারাদণ্ড এবং ৩৪১ ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। রোববার দুপুরে রাজশাহীর অতিরিক্ত জেলা দায়রা জজ-৩ এর বিচারক আবু সালেহ শেখ মো. জহিরুল হকের আদালত এ দণ্ডাদেশ দেন। মহানগরীর এভারগ্রিন মডেল কলেজ পরিচালনা পর্ষদের সদস্য সামছুল আলম খানের কাছ থেকে চাাঁদা দাবি এবং পরবর্তীতে কলেজ ভবন ভাংচুর ও লুটপাটের ঘটনায় মিনুসহ ১১ জনকে আসামি করে রাজপাড়া থানায় দায়ের করা মামলায় এ দণ্ডাদেশ দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2007, 08:28 AM

Updated : 26 Aug 2022, 08:30 PM

রাজশাহী, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁদা দাবি, ভাংচুর ও লুটপাটের মামলায় রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিনুকে ১৩ বছর এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ মাসের দণ্ড দিয়েছে আদালত। তিনটি ধারার বিভিন্ন মেয়াদে দেওয়া দণ্ডাদেশের মধ্যে ৩৮৫ ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, ৩০৬ ধারায় তিন বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ মাসের সশ্রম কারাদণ্ড এবং ৩৪১ ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। রোববার দুপুরে রাজশাহীর অতিরিক্ত জেলা দায়রা জজ-৩ এর বিচারক আবু সালেহ শেখ মো. জহিরুল হকের আদালত এ দণ্ডাদেশ দেন। মহানগরীর এভারগ্রিন মডেল কলেজ পরিচালনা পর্ষদের সদস্য সামছুল আলম খানের কাছ থেকে চাাঁদা দাবি এবং পরবর্তীতে কলেজ ভবন ভাংচুর ও লুটপাটের ঘটনায় মিনুসহ ১১ জনকে আসামি করে রাজপাড়া থানায় দায়ের করা মামলায় এ দণ্ডাদেশ দেওয়া হয়। সাজাপ্রাপ্ত অন্যরা হলেন, জেলা বিএনপির সহ-সভাপতি নজরুল হুদা, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, বিএনপি নেতা তাজ উদ্দিন (সেন্টু), মাইনুল, মো. ইসলাম, বাবু, রঞ্জু, আশরাফ, সামছুল হক ও আব্দুল্লাহ আল মামুন। রায় ঘোষণার সময় শফিকুল হক মিলন ছাড়া বাকি ১০ আসামি আদালতে উপস্থিত ছিলেন। মামলার বিবরণে বলা হয়, ২৯ মে এভারগ্রিন মডেল কলেজ পরিচালনা পর্ষদের সদস্য সামছুল আলমের কাছ থেকে মেয়র মিনু ও তার অপর সঙ্গীরা নির্মাণাধীন কলেজ ভবনের বরাদ্দ থেকে চার লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত অর্থ না পেয়ে তারা ভবনের ২৫ হাজার টাকা মূল্যের ইট লুট করে নিয়ে যায়। এ সময় তারা কলেজে ভাংচুরও চালায়। এ অভিযোগে ২১ এপ্রিল তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। গত ১৬ মে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আব্দুর রহমান মেয়র মিনুসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। প্রাথমিক সত্যতা পেয়ে ২৬ জুলাই আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। ৩১ জুলাই থেকে ১৫ জনের সাক্ষ্য নেওয়া শেষে রোববার এ রায় দেওয়া হয়। এই মামলায় গত ৭ জুন মেয়র আদালতে জামিনের আবেদন জানালে আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠায়। ১০ জুন মেয়র মিনু জামিনে মুক্তি পান। পরে ১১ জুন সকালে সিটি করপোরেশন কার্যালয় থেকে বোয়ালিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। জরুরি বিধিমালায় ওই দিনই তাকে আদালতে হাজির করা হয় এবং আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। আসামি পক্ষের আইনজীবী অঙ্কুর সেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, উচ্চ আদালতে তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন। এই মামলাটিকে একটি সাজানো মামলা হিসেবে অভিহিত করেন তিনি। এর আগে রাজপাড়া থানায় জঙ্গি মদদদানের অভিযোগে মিনুর বিরুদ্ধে আরও একটি অভিযোগ দায়ের করা হলে সেটি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করা হয়। এ ছাড়া তার বিরুদ্ধে সিটি করপোরেশন নির্বাচনে কারচুপির অভিযোগে দায়ের করা একটি মামলাও বিচারাধীন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসকে/১৪১৭ ঘ.