ঢাকা, আগস্ট ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - জ্ঞাত আয় বহির্ভুত প্রায় ছয় কোটি টাকার সম্পত্তি থাকা এবং ৩৩ লাখ টাকার সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে সাবেক পূর্তমন্ত্রী মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। তার স্ত্রী আফরোজা আব্বাসকেও মামলায় আসামি করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক শফিউল আলম বাদী হয়ে বৃহস্পতিবার রমনা থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়েছে এই দম্পতির ৫ কোটি ৯৭ লাখ টাকার সম্পদের উৎস জানা যায়নি। এ ছাড়া দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ-বিবরণীতে তারা ৩৩ লাখ ৪৮ হাজার ৫৮১ টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন।
রমনা থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক মহিরা খানম এই তথ্য জানিয়ে বলেন, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ এর ২৬ (২) ধারা, জরুরি ক্ষমতা অধ্যাদেশ এর ১৫ (ঘ) (৫) ধারা ও পেনাল কোড এর ১০৯ ধারায় মামলাটি দায়ের করা হয়।"
চলতি বছরের ২৫ ফেব্র"য়ারি যৌথবাহিনী মির্জা আব্বাসকে আটক করে। বর্তমানে তিনি কেন্দ্রীয় কারাগারে আটক আছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/টিএইচ/এমএইচবি/২১১৩ ঘ.
bdnews24