২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আব্বাস, আমান ও সালাহউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির মামলার অভিযোগ গঠন পিছিয়েছে

সাবেক মন্ত্রী মির্জা আব্বাস, প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান এবং সাবেক সাংসদ সালাহউদ্দিন আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে কর ফাঁকি এবং দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2007, 04:50 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক মন্ত্রী মির্জা আব্বাস, প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান এবং সাবেক সাংসদ সালাহউদ্দিন আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে কর ফাঁকি এবং দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। রোববার সংসদ ভবনের বিশেষ জজ আদালত ওই তিনটি পৃথক মামলায় আসামি পক্ষের আইনজীবীদের সময় আবেদনের প্রেক্ষিতে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দেয়। আগামী ১৪ আগস্ট শুনানির জন্য পুনরায় দিন ধার্য করা হয়েছে। বিডিনিউজ টুযেন্টিফোর ডটকম/পিসি/এসকে/২২৪৬ ঘ.