সিলেট, আগস্ট ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ১৫ আগস্ট শোক দিবসের কর্মসূচি পালনের অনুমতি চেয়েছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল খালিক মায়ন রোববার সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রতিবছর যথাযোগ্য মর্যদায় জাতির জনকের মুত্যুবার্ষিকী আমরা পালন করে আসছি। এবারও তা পালন করতে চাই। তাই প্রশাসনের কাছে অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়েছে।"
আওয়ামী লীগের পক্ষ থেকে শনিবার চিঠিটি সিলেট মহানগর পুলিশ কমিশনার বরাবর পাঠানো হয় বলে দলীয় সূত্র জানায়।
সূত্র আরও জানায়, আওয়ামী লীগ কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ৮ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, কালোব্যাজ ধারণ, বিকেলে হযরত শাহজালালের মাজারে মিলাদ মাহফিল।
আওয়ামী লীগ নেতা মায়ন বলেন, "এবার জরুরি অবস্থা থাকায় প্রশাসনের অনুমতির জন্য আমরা আবেদন করেছি। সীমিত পরিসরে হলেও শোক দিবসের কর্মসূচি পালন করতে চাই।"
তবে রোববার প্রশাসন কিছুই জানায়নি বলে মায়ন জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০২০ ঘ.
bdnews24