২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরোয়া রাজনীতি ছাড়া নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা নয়: আ.লীগ

ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া না হলে আওয়ামী লীগ নির্বাচনী আইন সংস্কার নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বসবে না। দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান রোববার এ কথা জানিয়েছেন। এর আগে নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ঘরোয়া রাজনীতি চালু না হলেও কমিশনের 'রোডম্যাপ' অনুযায়ী আগামী মাস থেকেই তারা নির্বাচনী আইন সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করবেন। জিল্লুর রহমান তার গুলশানের বাসভবনে সাংবাদিকদের বলেন, "দলের পক্ষ থেকে আমি বলতে চাই, ডাকলে আমরা আলোচনায় যেতে পারি। কিন্তু আমাদের দলীয় সিদ্ধান্ত নিতে হবে, ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। এভাবে ডাকলে তো আমরা যেতে পারি না।" ভারপ্রাপ্ত সভাপতি আরো বলেন, "ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2007, 01:24 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া না হলে আওয়ামী লীগ নির্বাচনী আইন সংস্কার নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বসবে না। দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান রোববার এ কথা জানিয়েছেন। এর আগে নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ঘরোয়া রাজনীতি চালু না হলেও কমিশনের 'রোডম্যাপ' অনুযায়ী আগামী মাস থেকেই তারা নির্বাচনী আইন সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করবেন। জিল্লুর রহমান তার গুলশানের বাসভবনে সাংবাদিকদের বলেন, "দলের পক্ষ থেকে আমি বলতে চাই, ডাকলে আমরা আলোচনায় যেতে পারি। কিন্তু আমাদের দলীয় সিদ্ধান্ত নিতে হবে, ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। এভাবে ডাকলে তো আমরা যেতে পারি না।" ভারপ্রাপ্ত সভাপতি আরো বলেন, "ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিক। তাহলে আমরা সানন্দে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বসবো।" চলতি আগস্টে সংশোধিত নির্বাচনী আইনের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানোর কথা। জাতির ক্রান্তিলগ্নে সুিপ্রম কোর্ট এগিয়ে আসবে বলে প্রধান বিচারপতি শনিবার যে বক্তব্য দিয়েছেন, জিল্লুর রহমান তাকে স্বাগত জানান। তিনি বলেন, "এমনটি হলে জাতি উপকৃত হবে, জাতি বেঁচে যাবে।" ২০০৮ সালের মধ্যে অবশ্যই নির্বাচন অনুষ্ঠিত হবে এ মর্মে প্রধান উপদেষ্টার রোববারের ঘোষণাকেও স্বাগত জানান জিল্লুর। তবে তিনি বলেন, "তারপরেও আমরা মনে করি, আরো আগেই নির্বাচন হতে পারে।" বন্যার্তদের পুনর্বাসনের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং কৃষকদের বিনা শর্তে কৃষিঋণ দেওয়ার জন্য এসময় সরকারকে আহ্বান জানান জিল্লুর । বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/বিআর/এসকে/১৭৫০ ঘ.