২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার পক্ষে ত্রাণ দিলেন হান্নান শাহ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া 'নিরাপত্তার কারণে' বন্যাদুর্গতদের ত্রাণ দিতে যেতে না পারলেও তার পক্ষে বিএনপি নেতা আ স ম হান্নান শাহ শনিবার দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি ও এনায়েতপুরে ত্রাণ দিয়েছেন। প্রসঙ্গত, আজ সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের কয়েকটি বন্যাকবলিত এলাকায় খালেদা জিয়ার ত্রাণ দেওয়ার কর্মসূচি ছিল। সে অনুযায়ী প্রস্তুতিও ছিল স্থানীয় বিএনপির। কিন্তু 'নিরাপত্তাজনিত কারণে' স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি পাননি খালেদা জিয়া। হান্নান শাহ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''সরকারের অনুমতি না পাওয়ায় বেগম জিয়া ইচ্ছা থাকা সত্ত্বেও আজ বন্যার্তদের মাঝে আসতে পারেননি।''

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2007, 06:18 AM

Updated : 26 Aug 2022, 08:26 PM

ঢাকা, আগস্ট ১১(বিডিউিজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া 'নিরাপত্তার কারণে' বন্যাদুর্গতদের ত্রাণ দিতে যেতে না পারলেও তার পক্ষে বিএনপি নেতা আ স ম হান্নান শাহ শনিবার দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি ও এনায়েতপুরে ত্রাণ দিয়েছেন। প্রসঙ্গত, আজ সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের কয়েকটি বন্যাকবলিত এলাকায় খালেদা জিয়ার ত্রাণ দেওয়ার কর্মসূচি ছিল। সে অনুযায়ী প্রস্তুতিও ছিল স্থানীয় বিএনপির। কিন্তু 'নিরাপত্তাজনিত কারণে' স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি পাননি খালেদা জিয়া। হান্নান শাহ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''সরকারের অনুমতি না পাওয়ায় বেগম জিয়া ইচ্ছা থাকা সত্ত্বেও আজ বন্যার্তদের মাঝে আসতে পারেননি।'' ত্রাণ বিতরণের সময় বিএনপির কোনো কেন্দ্রীয় নেতা হান্নান শাহর সঙ্গে ছিলেন না। তার সঙ্গে কেবল সাবেক সাংসদ কামরুদ্দিন ইয়াহিয়া খান মজলিশসহ যুব দল, ছাত্র দল, জাসাস, জিসাস সংগঠনের কিছু নেতা ছিলেন। এরা হচ্ছেন, যুব দলের কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন নসু, ছাত্রদলের আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, আমীরুল ইসলাম, জাসাসের সালাহ উদ্দিন ভূ্ইঁয়া শিশির,জিয়া সাংস্কৃতিক সংস্থার (জিসাস) আবুল কাশেম রানা, দিদারুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রীর সহকারি তথ্য সচিব মহিউদ্দিন খান মোহন, আতিকুর রহমান রুমন। সকাল ১১টায় যমুনা সেতুর কাছে খালেদা জিয়ার ছবি নিয়ে অর্ধশতাধিক নেতা-কর্মী হান্নান শাহর গাড়িবহরকে স্বাগত জানায়। হান্নান শাহ সিরাজগঞ্জের বেলকুচি, এনায়েতপুর, সদর এবং টাঙ্গাইলের কালিহাতি ও ভুয়াপুরে ত্রান বিতরণ করে সন্ধ্যায় ঢাকায় ফিরে আসবেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১২০৬ ঘ.