২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোটিশ বহাল রাখতে আদালতে লড়বে দুদক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোটিশের কার্যকারিতা স্থগিত করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবেদন করবে দুদক। কমিশনের সচিব মো. মোখলেস উর রহমান মঙ্গলবার সেগুনবাগিচার কার্যালয় থেকে বের হওয়ার সময় অপক্ষেমান সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, "আদালত যে রায় দেবে কমিশন সেভাবে কাজ করবে। হাইকোর্টের রায়ের ফলে ৮ আগস্টের মধ্যে শেখ হাসিনার সম্পদ বিবরনী জমা দেওয়ার বিষয়টি এখন অকার্যকর।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2007, 03:06 PM

Updated : 26 Aug 2022, 08:24 PM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)----সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোটিশের কার্যকারিতা স্থগিত করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবেদন করবে দুদক। কমিশনের সচিব মো. মোখলেস উর রহমান মঙ্গলবার সেগুনবাগিচার কার্যালয় থেকে বের হওয়ার সময় অপক্ষেমান সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, "আদালত যে রায় দেবে কমিশন সেভাবে কাজ করবে। হাইকোর্টের রায়ের ফলে ৮ আগস্টের মধ্যে শেখ হাসিনার সম্পদ বিবরনী জমা দেওয়ার বিষয়টি এখন অকার্যকর।" তিনি বলেন, সুপ্রিমকোর্টে দুদকের পক্ষে অ্যাটর্নি জেনারেল এবং আরও আইনজীবী আছেন। তারা রায়ের বিরুদ্ধে আপিল করবেন। তবে কবে আপিল করা হবে সে বিষয়ে তিনি কিছু বলেননি। গত ১৭ জুলাই শেখ হাসিনার সম্পদের হিসাব চেয়ে পাঠানো দুদকের নোটিশের কার্যকারিতা মঙ্গলবার হাইকোর্ট স্থগিত করে দেয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইএম/জিএনএ/২০৪০ ঘ.