২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে প্রতিবাদী এক আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

শেখ হাসিনার মুক্তি দাবিতে পীরগঞ্জ প্রেসক্লাবে অবস্থান ধর্মঘট কর্মসূচি শুরু করার পর এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2007, 07:28 AM

Updated : 26 Aug 2022, 08:24 PM

রংপুর, আগস্ট ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার মুক্তি দাবিতে পীরগঞ্জ প্রেসক্লাবে অবস্থান ধর্মঘট কর্মসূচি শুরু করার পর এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুর ১২টার দিকে পীরগঞ্জ প্রেস ক্লাব চত্বর থেকে পাঁচগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিনকে(৫৭) গ্রেপ্তার করা হয়। "শেখ হাসিনার মুক্তি চাই" - লেখা একটি ব্যানার নিয়ে সকাল ১১টার সময় নাজিম উদ্দিন অবস্থান কর্মসূচি শুরু করেন বলে বিডিনিউজ টুয়েন্টিফোরকে জানান পীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। তিনি বলেন, "মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন কোনও স্লোগান দেননি। শুধু প্রেস ক্লাব চত্বরে অবস্থান নিয়েছিলেন। দুপুর ১২টা ৫ মিনিটে পুলিশ এসে তাকে তুলে নিয়ে যায়।" এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "জরুরি বিধিমালা লঙ্ঘনের কারণেই নাজিমউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।" সাংবাদিক সিরাজুল ইসলাম জানান, হাসিনাকে গ্রেপ্তারের পর থেকেই নাজিম উদ্দিন কালো পোশাক পরে নীরব প্রতিবাদ জানিয়ে আসছিলেন। নাজিম উদ্দিনের বাড়ি পাঁচগাছি ইউনিয়নের পাইকান গ্রামে। তার বাবার নাম ওসমান গণি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এসকে/১৩১৮ ঘ.