২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যার্তদের পাশে দাঁড়াতে খালেদার আহ্বান

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বন্যা পরিস্থিতির মোকাবেলা ও আর্ত মানবতার পাশে দলমত নির্বিশেষে দেশবাসীকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন। বুধবার এক বিবৃতির মাধ্যমে তিনি এই আহবান জানান। বিবৃতিতে বলা হয়, "এবারের পরিবর্তিত পরিস্থিতিতে এই ভয়াবহ দুর্যোগে আমি ব্যক্তিগতভাবে আমার প্রিয় জনগণের পাশে গিয়ে দাঁড়াতে পারছি না। তবে সুযোগ পেলে আমি অবশ্যই তাদের পাশে এসে দাঁড়াব।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2007, 05:46 PM

Updated : 26 Aug 2022, 08:23 PM

ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বন্যা পরিস্থিতির মোকাবেলা ও আর্ত মানবতার পাশে দলমত নির্বিশেষে দেশবাসীকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন। বুধবার এক বিবৃতির মাধ্যমে তিনি এই আহবান জানান। বিবৃতিতে বলা হয়, "এবারের পরিবর্তিত পরিস্থিতিতে এই ভয়াবহ দুর্যোগে আমি ব্যক্তিগতভাবে আমার প্রিয় জনগণের পাশে গিয়ে দাঁড়াতে পারছি না। তবে সুযোগ পেলে আমি অবশ্যই তাদের পাশে এসে দাঁড়াব।" সাবেক প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব মহিউদ্দিন খান স্বাক্ষরিত এই বিবৃতিতে খালেদা জিয়া দলীয় নেতা-কর্মী ও বিত্তবানদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান রেখে বলেন, ''সবাই দুর্গতদের পাশে দাঁড়ান। সাহায্যের হাত বাড়িয়ে দেন অসহায় মানুষের প্রতি।'' বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচবি/২৩৩১ ঘ.