২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রমাণ হলো সরকার বেআইনিভাবে এগুচ্ছে : জয়

শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, "উচ্চ আদালত থেকে জামিন পাওয়ায় প্রমাণ হলো, আমার মা'র বিরুদ্ধে মামলা দিয়ে সরকার যেভাবে এগুচ্ছে তা সম্পুর্ণ বেআইনি ও অবৈধ।" প্রায় তিন কোটি টাকার চাঁদাবাজি মামলায় সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জামিন দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে জরুরি ক্ষমতা বিধিমালার আওতায় মামলাটির কার্যক্রম স্থগিত করারও নির্দেশ দিয়েছে আদালত। মায়ের জামিন পাওয়ার খবর পেয়ে যুক্তরাষ্ট্র থেকে টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জয় এরপর বলেন, "আমার মায়ের মুখ বন্ধ রাখার জন্য উদ্দেশ্যমূলকভাবে তাকে আটকে রাখা হয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2007, 08:48 PM

Updated : 26 Aug 2022, 08:22 PM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, "উচ্চ আদালত থেকে জামিন পাওয়ায় প্রমাণ হলো, আমার মা'র বিরুদ্ধে মামলা দিয়ে সরকার যেভাবে এগুচ্ছে তা সম্পুর্ণ বেআইনি ও অবৈধ।" প্রায় তিন কোটি টাকার চাঁদাবাজি মামলায় সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জামিন দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে জরুরি ক্ষমতা বিধিমালার আওতায় মামলাটির কার্যক্রম স্থগিত করারও নির্দেশ দিয়েছে আদালত। মায়ের জামিন পাওয়ার খবর পেয়ে যুক্তরাষ্ট্র থেকে টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জয় এরপর বলেন, "আমার মায়ের মুখ বন্ধ রাখার জন্য উদ্দেশ্যমূলকভাবে তাকে আটকে রাখা হয়েছে।" মামলা পরিচালনার ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি দাবি করে জয় বলেন "আন্তর্জাতিক পর্যবেক্ষকের উপস্থিতি ছাড়া বিচারকাজ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।" রায়ের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বলেছেন 'সত্যের জয় হয়েছে'। ইস্ট কোস্ট ট্রেডিং কোম্পানির পরিচালক আজম জে চৌধুরীর দায়ের করা ওই তিন কোটি টাকার চাঁদাবাজির মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্ত করা কেন বেআইনি হবে না তার কারণ ব্যাখ্যা করতে সরকারকে দুই সপ্তাহের সময়ও বেঁধে দেওয়া হয়েছে। হাইকোর্টের বিচারপতি শাহ আবু নইম মোমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর বেঞ্চ সোমবার দুপুরে এ আদেশ দেয়। অবশ্য ব্যবসায়ী নূর আলীর দায়ের করা আরেকটি চাঁদাবাজির মামলায় রোববার গ্রেপ্তার দেখানোয় জামিন পেলেও এখনই কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না শেখ হাসিনা। আজম জে চৌধুরীর চাঁদাবাজি মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্ত করার বৈধতা চ্যালেঞ্জ করে রোববার হাসিনার পক্ষে দায়ের করা রিট আবেদনের শুনানি সোমবার দুপুর ২টার পর শুরু হয়। আদেশের পর হাসিনার আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক সাংবাদিকদের বলেন, "শেখ হাসিনা ন্যায়বিচার পেয়েছেন, শেখ হাসিনা ন্যায়বিচার পাবেন। আদালত নির্দেশ দিয়েছে, জরুরি বিধিমালা এ মামলায় প্রয়োগ করা যাবে না। স্বাভাবিক আইনেই মামলাটি চলবে। জরুরি আইনে বিচার করার ওপরও স্থগিতাদেশ দিয়েছে আদালত।" সাবেক এই অ্যাটর্নি জেনারেল আরও বলেন, "বঙ্গবন্ধুর কন্যার পক্ষে মামলা লড়তে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।" তবে সহসাই হাসিনা কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না জানিয়ে তিনি বলেন, তার বিরুদ্ধে আরও মামলা থাকায় এ মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী ছাড়া পাচ্ছেন না। তবে সবকিছুই আইনগতভাবে মোকাবিলা করা হবে। গত ১৬ জুলাই ব্যবসায়ী আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজি মামলায় হাসিনাকে গ্রেপ্তার করা হয়। এর কয়েক ঘণ্টা পর মামলাটি জরুরি বিধিমালায় অর্ন্তভুক্ত করা হয়। ফলে এ মামলায় জামিন চাওয়ার সুযোগ হারান তিনি। সোমবার বেলা সাড়ে ১২টায় রিট আবেদনটি শুনানির জন্য তোলা হলে হাসিনার আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আদালতে বলেন, শুনানিতে হাসিনার পক্ষে যুক্তি তর্ক করবেন ব্যারিস্টার রফিক উল হক। তিনি র‌্যাংগস ভবন নিয়ে মামলার শুনানিতে ব্যস্ত থাকায় শফিক আহমেদ ২টার সময় শুনানির আবেদন জানালে আদোলত তাতে সম্মতি দেন। পরে দুপুর আড়াইটার দিকে রিট আবেদনের শুনানিতে ব্যারিস্টার রফিক উল হক আদালতকে বলেন, "মামলাটিতে জরুরি ক্ষমতা বিধিমালার অপপ্রয়োগ করা হয়েছে।" হাসিনার জামিনের আবেদন জানিয়ে তিনি বলেন,"শেখ হাসিনা জাতির জনকের কন্যা ও সাবেক প্রধানমন্ত্রী। গত ২১ মার্চ জরুরি ক্ষমতা বিধিমালা জারি করে এর আওতায় থাকা মামলার জামিন না দেওয়ার বিধান করা হয়। পরে ৮ এপ্রিল এ বিধান সংশোধন করে বলা হয়, পরবর্তী ১০ দিন অর্থাৎ ১৮ এপ্রিলের মধ্যে যথাযথ কর্তৃপক্ষ নির্ধারণ করে দেবে কোন মামলাগুলো জরুরি ক্ষমতা বিধিমালায় বিচার করা হবে।" রফিক উল হক বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আজম জে চৌধুরী ১৩ জুন মামলাটি করেছেন। ১৬ জুলাই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। ওইদিনই মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু ১৮ এপ্রিলের পর মামলাটি দায়ের হয়েছে বলে সেটি জরুরি বিধিমালার আওতায় পড়বে না। সরকারপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ এ সময় আদালতকে বলেন, "শেখ হাসিনার মামলাটি যথাযথ প্রক্রিয়াতেই জরুরি ক্ষমতা বিধিমালার আওতায় আনা হয়েছে। তিনি বিশেষ ব্যক্তি হলেও আইনের ঊর্ধ্বে নন। বাংলাদেশ বার বার দুর্নীতিতে শীর্ষে ছিল। শেখ হাসিনা ও খালেদা জিয়া সে সময় দেশের নেতৃত্ব দিয়েছেন।" হাসিনার জামিনের বিরোধিতা করে তিনি বলেন, "১৬ আগস্ট এ মামলায় অভিযোগ গঠনের দিন ধার্য রয়েছে। মামলাটির শুনানি হোক। সেখানে নির্দোষ প্রমাণিত হলে শেখ হাসিনা মুক্তি পাবেন।" শুনানি শেষে আদালত তার আদেশে বলে, "শেখ হাসিনার মামলাটি জরুরি ক্ষমতা আইনে অন্তর্ভুক্ত করা আপাতদৃষ্টিতে বেআইনি মনে হয়। তাই এ পর্যায়ে তাকে জামিন দেওয়ার নির্দেশ দেওয়া হল।" এছাড়া মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্ত করা কেন বেআইনি হবে না তার কারণ ব্যাখ্যা করতে সরকারকে দু'সপ্তাহের সময় দেয় আদালত। স্বরাষ্ট্র সচিব, অতিরিক্ত স্বরাষ্ট্র সচিব ও উপ- মহা কারা পরিদর্শককে এ সময়ের মধ্যে রুলের জবাব দিতে হবে। হাইকোর্টের রায় ঘোষণার পর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ জানান, তারা এর বিরুদ্ধে আপিল করবেন। হাইকোর্টের বিচারপতি শাহ আবু নইম মমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে রোববার দুপুরে শেখ হাসিনার কৌঁসুলি ব্যারিস্টার রফিক উল হক রিট আবেদনটি দায়ের করেন। এতে হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজির মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্ত করার বৈধতা চ্যালেঞ্জসহ মামলার কার্যক্রম স্থগিত করা এবং তার জামিনে মুক্তির আবেদন জানানো হয়। রিট আবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজির মামলাটি জরুরি ক্ষমতায় অন্তর্ভুক্ত করা বেআইনি। অসৎ উদ্দেশ্যে এবং তাকে হয়রানি করার জন্য মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালার আওতায় নেওয়া হয়েছে। আবেদনে আরও বলা হয়, কোন বিবেচনায় শেখ হাসিনার মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় অর্ন্তভুক্ত করা হয়েছে তা উল্লেখ করা হয়নি। এ ধরনের চাঁদাবাজির মামলা জরুরি ক্ষমতায় অর্