২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাজমুল হুদার বিরুদ্ধে আরও একটি চাঁদাবাজির মামলা

সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আরো একটি মামলা হয়েছে। মামলায় তার স্ত্রী সিগমা হুদাকেও আসামি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2007, 06:04 PM

Updated : 26 Aug 2022, 08:22 PM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আরো একটি মামলা হয়েছে। মামলায় তার স্ত্রী সিগমা হুদাকেও আসামি করা হয়েছে। সাবেক বিএনপি দলীয় সাংসদ জিএম সিরাজ বাদি হয়ে রোববার রাতে রাজধানীর ধানমন্ডি থানায় এ মামলা দায়ের করেন। বিজয়নগরে স্কাইলার্ক নামে তার একটি গাড়ির দোকান রয়েছে। উল্লেখ করা যেতে পারে, রোববারই এর আগে অন্য চাঁদাবাজির মামলার শুনানি চলাকালে নাজমুল হুদা অভিযোগ করেন, যোগাযোগ উপদেষ্টা তার বিরুদ্ধে অনেক মামলা দেয়া হবে বলে যে হুমকি দিয়েছিলেন তার ধারাবাহিকতায তার বিরুদ্ধে একশ মামলাও হতে পারে। ধানমন্ডি থানার কর্তব্য কর্মকর্তা উপ--পরিদর্শক মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মামলার বাদি এজাহারে অভিযোগ করেছেন, নাজমুল হুদা ২০০৩ সালের ২৩ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্র"য়ারির মধ্যে তার কাছে চাঁদা হিসেবে দুটি মোটরগাড়ি দাবি করেন। এ দাবি না মানলে হুদা বাদির ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দেন। পরে তাদের মধ্যে একটি গাড়ির মাধ্যমে রফা হয়। যার দাম ছিল ৩ লাখ ৯৫ হাজার টাকা। দূর্নীতি, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন অভিযোগে এ নিয়ে সাবেক এ মন্ত্রীর বিরুদ্ধে মোট ৩০ টি মামলা দায়ের হলো। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/এসকে ২৩৫৪ ঘ.