২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমার নামে আরও শতাধিক মামলা দেওয়া হবে : নাজমুল হুদা

বিএনপি নেতা ও সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা মন্তব্য করেছেন, যোগাযোগ উপদেষ্টার নির্দেশে তার নামে 'শতাধিক' মামলা দেওয়া হবে। রোববার বিশেষ জজ আদালত- ২ এর বিচারক অমর কুমার রায়ের আদালতে ঘুষ গ্রহণের মামলায় নিজের সাফাই সাক্ষ্য দিতে গিয়ে জেরার এক পর্যায়ে নাজমুল হুদা এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2007, 02:28 PM

Updated : 26 Aug 2022, 08:22 PM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা ও সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা মন্তব্য করেছেন, যোগাযোগ উপদেষ্টার নির্দেশে তার নামে 'শতাধিক' মামলা দেওয়া হবে। রোববার বিশেষ জজ আদালত- ২ এর বিচারক অমর কুমার রায়ের আদালতে ঘুষ গ্রহণের মামলায় নিজের সাফাই সাক্ষ্য দিতে গিয়ে জেরার এক পর্যায়ে নাজমুল হুদা এ কথা বলেন। 'আপনার (হুদা) নামে এ পর্যন্ত মোট ২৯টি মামলা হয়েছে' - রাষ্ট্রপক্ষের আইনজীবীর জেরার জবাবে নাজমুল হুদা বলেন,"২৯টি কেন আমার নামে একশটি মামলা হবে। এই সরকারের যোগাযোগ উপদেষ্টাতো বলেছেন,'একটার পর একটা মামলা দেওয়া হবে'।" তিনি বলেন,"প্রতিনিয়ত মামলা দেওয়া হচ্ছে। ঘড়ি চুরি, কাঙ্গালী ভোজ, ছিনতাই, মোবাইল ফোন চুরি এই সব মামলা দেওয়া হচ্ছে।" এর আগে সাফাই সাক্ষ্যে হুদা নিজেকে 'বিএনপির প্রতিষ্ঠিত রাজনীতিবিদ, সফল মন্ত্রী ও আইনজীবী, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির রূপকার এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতা' হিসেবে দাবি করেন। একই সঙ্গে এই মামলাকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে বলেন,"কথিত ঘুষদাতা মীর জাহির খবরের অন্তরালে পত্রিকার অংশীদার হতেই ওই টাকা পত্রিকার হিসাবে জমা দিয়েছিলেন।" এর আগে সকাল সাড়ে নয়টার দিকে তাদেরকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বিশেষ জজ আদালতে আনা হয়। গত ১১ মার্চ দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বাদি হয়ে প্রায় আড়াই কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগ এনে হুদা দম্পতির বিরুদ্ধে ধানমণ্ডি থানায় মামলা দায়ের করেন। এরপর গত ৫ জুলাই মামলার অভিযোগ গঠন করা হয়। ৯ জুলাই থেকে এ মামলায় মোট ৪০ জন সাক্ষী সাক্ষ্য দেন। মামলার অভিযোগে বলা হয়েছে, ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আক্তার হোসেন লিমিটেডের মালিক মীর জাহির হোসেনের কাছ থেকে দুই কোটি ৪০ লাখ টাকা ঘুষ নেন নাজমুল হুদা। ঘুষের টাকা সিগমা হুদা প্রকাশিত সাপ্তাহিক খবরের অন্তরালে পত্রিকার হিসাবে জমা দেওয়া হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে ২০২৩ ঘ.