ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- শেখ হাসিনার গ্রেপ্তারের বৈধতা চ্যালেঞ্জ করে আগামী রোববার হাইকোর্টে রিট আবেদন করা হচ্ছে। আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাহারা শখাতুন শনিবার বিকেলে দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের সঙ্গে বৈঠক েেষ সন্ধ্যা পৌনে ছয়টায় সাংবাদিকদের এ কথা জানান।
এক প্রশ্নের জবাবে অ্যাডভোকেট সাহারা খাতুন জানান, ব্যারিস্টার তৌফিক নাওয়াজ শনিবার বিশেষ কারাগারে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গেলে সেখানে তার সই করা ওকালত নামাটি দিয়ে দেওয়া হয়।
আওয়ামী লীগ সভানেত্রীকে ১৬ জুলাই সকালে গ্রেপ্তার করার কথা উল্লেখ করে সাহারা খাতুন বলেন, বিকেল বেলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক নির্বাহী আদেশে জানানো হয় তার মামলাগুলো জরুরি বিধিমালার আওতায় আনা হয়েছে।
শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলাকে "মিথ্যা ও ষড়যন্ত্রমূলক" আখ্যায়িত করে সাহারা খাতুন বলেন, "এ দুটি বিষয়কে চ্যালেঞ্জ করেই আগামীকাল উচ্চ আদালতে যাবো।"
সাহারা খাতুন জানান, ব্যারিস্টার রফিকুল হকসহ জ্যেষ্ঠ আইনজীবীরা রোববার শেখ হাসিনার পক্ষে আদালতে যাবেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচএস/এসকে/ ১৮৩০ ঘ.
bdnews24