২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার ওকালতনামা নিয়ে টালবাহানা চলছে: জিল্লুর

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বলেছেন, সভানেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের এক সপ্তাহের বেশি হলেও এখন পর্যন্ত তার সই নিয়ে ওকালতনামা আইনজীবীদের কাছে ফেরত দেওয়া হয়নি। তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, ওকালতনামা ফেরত দিতে দেরি হলে তারা আইনের আশ্রয় নেবেন। অবিলম্বে ওকালতনামা আইনজীবীদের কাছে পৌছানোর দাবি জানিয়েছেন তিনি। শুক্রবার সন্ধ্যায় গুলশানের বাসভবনে জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, "ওকালতনামা ফেরত দিতে দেরি হলে পরবর্তী পদক্ষেপ হিসেবে আমরা আদালতের আশ্রয় নিতে বাধ্য হব।" তিনি বলেন, "শেখ হাসিনার সই করার জন্য গত ২০ জুলাই কারা র্কর্তৃপক্ষের মাধ্যমে ওকালতনামা পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2007, 04:57 PM

Updated : 26 Aug 2022, 08:21 PM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বলেছেন, সভানেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের এক সপ্তাহের বেশি হলেও এখন পর্যন্ত তার সই নিয়ে ওকালতনামা আইনজীবীদের কাছে ফেরত দেওয়া হয়নি। তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, ওকালতনামা ফেরত দিতে দেরি হলে তারা আইনের আশ্রয় নেবেন। অবিলম্বে ওকালতনামা আইনজীবীদের কাছে পৌছানোর দাবি জানিয়েছেন তিনি। শুক্রবার সন্ধ্যায় গুলশানের বাসভবনে জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, "ওকালতনামা ফেরত দিতে দেরি হলে পরবর্তী পদক্ষেপ হিসেবে আমরা আদালতের আশ্রয় নিতে বাধ্য হব।" তিনি বলেন, "শেখ হাসিনার সই করার জন্য গত ২০ জুলাই কারা র্কর্তৃপক্ষের মাধ্যমে ওকালতনামা পাঠানো হয়েছে। কিন্তু তা এখনো ফেরত দেওয়া হচ্ছে না। এমনকি এর জন্য দরখাস্ত দিয়েও তা পাওয়া যায়নি।" "এই ঘটনা মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল" উল্লেখ করে আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা বলেন, "উদ্দেশ্যমুলক ও পরিকল্পিকভাবে এটা করা হচ্ছে। কারণ সরকার এখন ভীত। তারা বুঝতে পারছেন উচ্চ আদালতে আবেদন করলে শেখ হাসিনা মুক্তি পাবেন। এ জন্যই ওকালতনামা দিতে দেরি করছে। চাইলে 'দিচ্ছি' বলে টালবাহানা করছে।" জিল্লুর রহমান বলেন, "আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। আমরা গণতন্ত্র মোতাবেক সব কিছু করছি। আমাদের আন্দোলন হবে আইনের মাধ্যমে। ঘরোয়া রাজনীতির নিষেধাজ্ঞা ব্যাহত হয়, এমন কোনো কাজ আমরা করিনি। আন্দোলনেও যাইনি।" সাংবাদিকদের সঙ্গে তার কথা বলার সময় উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, অ্যাডভোকেট আব্দুল হামিদ, সাহারা খাতুন, রহমত আলী ও ব্যারিষ্টার শেখ ফজলে নুর তাপস। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসউইএম/পিসি/এমএইচবি/২২৪৭ ঘ.