২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঞ্জুর স্ত্রী-কন্যাসহ ৪ জনের মামলা গ্রহণ করেছে আদালত

ঘুষ গ্রহণের অভিযোগে সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ও তার স্ত্রী এবং কন্যাসহ ৪ জনের বিরুদ্ধে শাহবাগ ও ধানমন্ডি থানায় দায়ের করা পৃথক দুই দুর্নীতি মামলা গ্রহণ করেছে আদালত। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলা দুটি পাঠানো হলে সংশ্লিষ্ট হাকিমরা তা গ্রহণ করেন। আগামী ২৬ আগস্ট মামলা দুটিতে তদন্ত কর্মকর্তার প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন বুধবার দায়ের হওয়া এ দুই মামলা তদন্ত করবে। মামলা দুটি জরুরি ক্ষমতা বিধিমালার আওতায় আনা হয়েছে। এর ফলে অভিযুক্তরা জামিন চাইতে পারবেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2007, 02:44 PM

Updated : 26 Aug 2022, 08:21 PM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঘুষ গ্রহণের অভিযোগে সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ও তার স্ত্রী এবং কন্যাসহ ৪ জনের বিরুদ্ধে শাহবাগ ও ধানমন্ডি থানায় দায়ের করা পৃথক দুই দুর্নীতি মামলা গ্রহণ করেছে আদালত। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলা দুটি পাঠানো হলে সংশ্লিষ্ট হাকিমরা তা গ্রহণ করেন। আগামী ২৬ আগস্ট মামলা দুটিতে তদন্ত কর্মকর্তার প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন বুধবার দায়ের হওয়া এ দুই মামলা তদন্ত করবে। মামলা দুটি জরুরি ক্ষমতা বিধিমালার আওতায় আনা হয়েছে। এর ফলে অভিযুক্তরা জামিন চাইতে পারবেন না। শাহবাগ থানায় ২৫ জুলাই দায়ের হওয়া মামলার এজাহারে দুদকের সহকারী পরিচালক শেখ ফাইয়াজ আলম উল্লেখ করেন, '২০০১ সালে একটি রাস্তার নির্মাণকারী প্রতিষ্ঠান 'কুবেক' সর্বনিু দরদাতা হিসাবে কাজ পেলেও আনোয়ার হোসেন মঞ্জু যোগাযোগমন্ত্রী হিসাবে ক্ষমতার অপব্যবহার করে ওই কোম্পানির কাছে ৭৫ লাখ টাকা ঘুষ দাবি করেন এবং ব্যাংক চেকের মাধ্যমে তা গ্রহণ করেন। পরে ওই ঘুষের চেকের অর্থ তার স্ত্রী তাসমিমা হোসেন ও মেয়ে সীমা হোসেনের কর্মাশিয়াল ব্যাংক সাভার শাখায় ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। ধানমন্ডি থানায় দায়ের হওয়া মামলার এজাহারে বাদী দুদকের সহকারী পরিচালক শেখ ফাইয়াজ হোসেন উল্লেখ করেন, মঞ্জু যোগাযোগ মন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে ২০০০ সালের ফেব্র"য়ারি মাসে কুড়িগ্রাম জেলার ধরলা নদীর ওপর ৬৪৮ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণকারী প্রতিষ্ঠানের কাছ থেকে ১ কোটি টাকা ঘুষ দাবি করেন। পরে ওই নির্মাণকারী প্রতিষ্ঠান আল আমিন কনস্ট্রাকশনের মালিক আমিন আহমেদ ভূঁইয়ার কাছ থেকে চেকের মাধ্যমে ১ কোটি ২শ টাকা ২০০০ সালের ২০ ফেব্র"য়ারি গ্রহণ করেন। পরে স্ত্রী ও মেয়ের অ্যাকাউন্টে রেখে তা নগদায়ন করেন। উল্লেখ্য, তাসমিমা হোসেন ও সীমা হোসেন এজিস ট্রেক্সটাইল মিলসের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী পরিচালক। এই প্রতিষ্ঠানটির পরিচালক মাহমুদ হোসেনকেও এ মামলায় আসামি করা হয়েছে। প্রতিষ্ঠানটির হিসাব ওই তিনজনের যৌথ নামে ব্যাংকে রয়েছে। প্রসঙ্গতঃ দুটি মামলাই ১৯৪৭ সালের ২নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) এবং দন্ডবিধির ১৬১/১০৯ ধারায় করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে ২০৩৩ ঘ.