২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহীউদ্দীন খান আলমগীরের দুর্নীতি মামলার রায় বৃহস্পতিবার

আওয়ামী লীগ নেতা ও সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলার রায় দেওয়া হবে বৃহস্পতিবার। গত ১৯ জুলাই আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের টানা চারদিনের যুক্তিতর্ক শেষে বিশেষ জজ আদালত -- ৩ এর বিচারক শাহেদ নূরউদ্দিন রায় দেওয়ার এ দিন ধার্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2007, 08:05 AM

Updated : 26 Aug 2022, 08:21 PM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--আওয়ামী লীগ নেতা ও সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলার রায় দেওয়া হবে বৃহস্পতিবার। গত ১৯ জুলাই আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের টানা চারদিনের যুক্তিতর্ক শেষে বিশেষ জজ আদালত -- ৩ এর বিচারক শাহেদ নূরউদ্দিন রায় দেওয়ার এ দিন ধার্য করেন। অপরাধ প্রমাণিত হলে মহীউদ্দিন খান আলমগীরের ৩ থেকে ১৩ বছরের কারাদণ্ড, অর্থদণ্ড এবং 'অবৈধভাবে' অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে। তত্ত্বাবধায়ক সরকারের দুর্নীতি-বিরোধী অভিযান শুরু হওয়ার পর মহীউদ্দিনই প্রথম আওয়ামী লীগ নেতা যার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় হতে যাচ্ছে। এর আগে দুর্নীতির অপরাধে বিএনপির চার সাবেক প্রতিমন্ত্রী ও সাংসদকে সাজা দেয় আদালত । গত ৬ মার্চ দুর্নীতি দমন কমিশনে দেওয়া সম্পত্তির হিসাব বিবরণীতে তথ্য গোপন ও অবৈধভাবে সম্পত্তি অর্জনের অভিযোগে মহীউদ্দিন খান আলমগীরের বিরুদ্ধে কমিশনের উপ-পরিচালক জীবন কৃষ্ণ রায় বাদি হয়ে তেজগাঁ থানায় মামলা দায়ের করেন। ২৯ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা কমিশনের উপ--পরিচালক শারমীন ফেরদৌসী ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, আসামি ৬টি স্থায়ী আমানতের (এফডিআর) মোট ১ কোটি ১৭ লাখ টাকা কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে গোপন করেছেন। এরপর অধিকর তদন্ত শেষে ২১ মে কমিশনের উপ-পরিচালক সৈয়দ ইকবাল হোসেন আদালতে সম্পুরক অভিযোগপত্র দাখিল করেন। ওই অভিযোগপত্রে আলমগীরের ২ কোটি ১০ লাখ ৮৮ হাজার ৪৬০ টাকার অবৈধ সম্পত্তির খোঁজ পাওয়ার কথা বলা হয়। গত ২৭ মে মামলাটির অভিযোগ গঠন করা হয়। সাক্ষ্য গ্রহণ শুরু হয় ২৯ মে থেকে। মামলায় অভিযোগপত্রভুক্ত ৩৭ জন সাক্ষী সাক্ষ্য দেন। এর বাইরে আরও একজন এবং আসামির পক্ষে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান, ড. বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, অর্থনীতিবিদ আবুল বারাকাত এবং আমেরিকা--বাংলাদেশ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ফরেস্ট কুক ও প্রকৌশলী মো. শহীদুল