২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার গ্রেপ্তার নিয়ে অস্ট্রেলীয় এমপির সঙ্গে আওয়ামী লীগ নেতাদের সাক্ষাৎ

অস্ট্রেলিয়া আওয়ামী লীগ শাখার একটি প্রতিনিধিদল সোমবার ফেডারেল পার্লামেন্টের এমপি লরি ফাগুসনের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার ও আটক রাখার বিষয়টি নিয়ে এমপি-র সঙ্গে আলাপ করেন। অস্ট্রেলিয়া থেকে ঢাকার সাংবাদিক ফজলুল বারী এ তথ্য জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2007, 01:07 PM

Updated : 26 Aug 2022, 08:20 PM

ঢাকা, জুলাই ২৩(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অস্ট্রেলিয়া আওয়ামী লীগ শাখার একটি প্রতিনিধিদল সোমবার ফেডারেল পার্লামেন্টের এমপি লরি ফাগুসনের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার ও আটক রাখার বিষয়টি নিয়ে এমপি-র সঙ্গে আলাপ করেন। অস্ট্রেলিয়া থেকে ঢাকার সাংবাদিক ফজলুল বারী এ তথ্য জানিয়েছেন। আওয়ামী লীগ নেতারা সাক্ষাতের পর জানান, শেখ হাসিনার গ্রেপ্তারে লরি ফার্গুসন উদ্বেগ প্রকাশ করেছেন। প্রবাসী আওয়ামী লীগ নেতারা দেশে দলের অন্য নেতাদের আটকের বিষয়টিও তাকে অবহিত করেছেন বলে জানান। শেখ হাসিনার মুক্তির দাবিতে অষ্ট্রেলিয়া আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশন ঘেরাও করা হবে বলে প্রবাসী নেতারা জানান। সিডনির অফিসে লেবার পার্টির এ এমপির সঙ্গে বৈঠকে অষ্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার সিরাজুল হক, মুক্তিযোদ্ধা রবিন বণিক, গাউসুল আজম শাহজাদা, গিয়াস উদ্দিন মোল্ল