২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন প্রণয়নের ক্ষমতা দেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সিইসি

নির্বাচন কমিশনকে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়ার সরকারি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। তিনি ভোটার তালিকা অধ্যাদেশ সংশোধন করার উদ্যোগ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2007, 03:14 PM

Updated : 26 Aug 2022, 08:19 PM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- নির্বাচন কমিশনকে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়ার সরকারি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। তিনি ভোটার তালিকা অধ্যাদেশ সংশোধন করার উদ্যোগ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। রোববার বিকালে সিইসি তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "সরকারের কাছে আমরা আইন প্রণয়ন করার ক্ষমতা চেয়েছি, সরকার আমাদের তা দিয়েছে। এটি একটি ভাল উদ্যোগ। এখন থেকে কমিশন অনেক বেশী স্বাধীনভাবে কাজ করতে পারবে।" সিইসি বলেন, এই আইনটির সংশোধন জরুরি ছিলো। কেননা অধ্যাদেশটি সংশোধন করা না হলে রাজশাহীতে ছবিসহ চূড়ান্ত ভোটার তালিকার কাজ শুরু করা যাচ্ছিল না। তিনি বলেন, "এর আগে এই ক্ষমতা আমরা আগের সরকারের কাছে চেয়েছি। কিন্তু তারা সেই ক্ষমতা আমাদের দেয়নি।" নির্বাচন কমিশন সচিবালয়কে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পৃথক করে স্বাধীন করা প্রয়োজন বলে মন্তব্য করে সিইসি আরো বলেন, "তবে কমিশনের স্বাধীনতার বিষয়টি স্বাধীন সচিবালয় হওয়ার ওপর নির্ভর করে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এসকে ২১০৫ ঘ.