২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিথ্যাচার করে বেশি দিন টেকা যাবে না : সরকারকে মতিয়া

শেখ হাসিনাকে আইনগত সহায়তা লাভের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী। শুক্রবার দুপুরে বড় মগবাজারের বাসভবনে সাংবাদিকদের তিনি বলেন,"সরকার একদিকে মিথ্যাচার করছে, আরেকদিকে বিশ্ববাসীর সামনে ধোঁকাবাজির খেলা খেলছে। মিথ্যাচার করে বেশি দিন টিকে থাকা যাবে না। মানুষকে বোকা বানিয়ে রাখা যাবে না।" মতিয়া চৌধুরী অবিলম্বে শেখ হাসিনার মুক্তির পাশাপাশি কারাবন্দি অবস্থায় জেল-বিধি অনুযায়ী তার প্রাপ্য সকল সুবিধা নিশ্চিত করার দাবি জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2007, 11:29 AM

Updated : 26 Aug 2022, 08:19 PM

ঢাকা, ২০ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- শেখ হাসিনাকে আইনগত সহায়তা লাভের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী। শুক্রবার দুপুরে বড় মগবাজারের বাসভবনে সাংবাদিকদের তিনি বলেন,"সরকার একদিকে মিথ্যাচার করছে, আরেকদিকে বিশ্ববাসীর সামনে ধোঁকাবাজির খেলা খেলছে। মিথ্যাচার করে বেশি দিন টিকে থাকা যাবে না। মানুষকে বোকা বানিয়ে রাখা যাবে না।" মতিয়া চৌধুরী অবিলম্বে শেখ হাসিনার মুক্তির পাশাপাশি কারাবন্দি অবস্থায় জেল-বিধি অনুযায়ী তার প্রাপ্য সকল সুবিধা নিশ্চিত করার দাবি জানান। সরকারের কয়েকজন উপদেষ্টার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন,"যারা মিথ্যাচার করবে বলে স্থির করে, তাদের দিয়ে জোর করে সত্য বলানো যায় না।" শেখ হাসিনার মুক্তি চেয়ে বিএনপি চেয়ারপার্সনের দেয়া বিবৃতির বিষয়ে মতিয়া কিছু বলতে রাজি হননি। সরকার দ্বৈতনীতিতে পরিচালিত হচ্ছে