২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার কারাগারে থাকবেন আরও এক ভিআইপি বন্দি

শেখ হাসিনার বিশেষ কারাগারে আরেকজন ভিআইপি বন্দিকে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া সংসদ ভবন এলাকারই আরেকটি বাড়িতে নতুন একটি বিশেষ কারাগার স্থাপন করা হবে এবং সেখানে একাধিক ভিআইপিকে রাখা হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আরেকজন ভিআইপি বন্দিকে রাখার বিষয়টি মহা কারাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হাসান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, "কারাগারগুলোকে এমনিতেই ধারণক্ষমতার চেয়ে বেশী বন্দি রাখা হচ্ছে। ভিআইপি বন্দিদের ক্ষেত্রেও একই অবস্থা হয়েছে। এজন্য শেখ হাসিনাকে যে বিশেষ কারাগারে রাখা হয়েছে সেখানেই অন্য একজন ভিআইপি বন্দিকে রাখা হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2007, 03:47 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

ঢাকা, ১৭ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- শেখ হাসিনার বিশেষ কারাগারে আরেকজন ভিআইপি বন্দিকে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া সংসদ ভবন এলাকারই আরেকটি বাড়িতে নতুন একটি বিশেষ কারাগার স্থাপন করা হবে এবং সেখানে একাধিক ভিআইপিকে রাখা হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আরেকজন ভিআইপি বন্দিকে রাখার বিষয়টি মহা কারাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হাসান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, "কারাগারগুলোকে এমনিতেই ধারণক্ষমতার চেয়ে বেশী বন্দি রাখা হচ্ছে। ভিআইপি বন্দিদের ক্ষেত্রেও একই অবস্থা হয়েছে। এজন্য শেখ হাসিনাকে যে বিশেষ কারাগারে রাখা হয়েছে সেখানেই অন্য একজন ভিআইপি বন্দিকে রাখা হবে।" কারাগারের আরেকটি সূত্র জানিয়েছে, ওই এলাকাতেই ডেপুটি স্পিকারের জন্য নির্মিত বাড়িটি বিশেষ কারাগার করা হবে। ওই কারাগারে একাধিক ভিআইপি বন্দিকে রাখা হবে। মঙ্গলবার ঊর্ধ্বতন কারা কর্মকর্তারা ডেপুটি স্পিকারের জন্য নির্মিত বাড়িটি পরিদর্শন করেন। শেখ হাসিনাকে যে বাড়িটিতে রাখা হয়েছে সেটি একটি ডুপ্লেক্স। বাড়ির নিচতলায় একটি ও দোতলায় তিনটি শোবার ঘর রয়েছে । নিচতলায় একটি করে ড্রইং ও ডাইনিং রুম ছাড়াও রয়েছে রান্নাঘর ও বাবুর্চিদের থাকার ঘর । শেখ হাসিনার থাকার ব্যবস্থা করা হয়েছে বাড়িটির দোতলায় দক্ষিণ-পূর্ব কোণের ঘরটিতে। মহা কারাপরিদর্শক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে আরও জানান, শেখ হাসিনার সব খাবার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সরবরাহ করা হচ্ছে। তবে সুবিধার জন্য দু'একদিনের মধ্যে ওই বাড়িতেই রান্নার ব্যবস্থা করা হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/এমএইচবি/২১০৫ ঘ.