২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনা-খালেদার সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ

সাবেক দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়ার সম্পত্তির হিসাব চেয়ে মঙ্গলবার নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে দুজনকেই তাদের স্থাবর--অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী কমিশনে দাখিল করতে বলা হয়েছে। বিকেলে কমিশনের সচিব মো. মোখলেস-উর-রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব চেয়ে কমিশনের উপ--পরিচালক মোবারা খানমের স্বাক্ষরিত নোটিশটি পাঠানো হয়েছে সংসদ ভবনের বিশেষ কারাগারে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে নোটিশটি পাঠানো হয় ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কে তার বাসভবনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2007, 12:48 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়ার সম্পত্তির হিসাব চেয়ে মঙ্গলবার নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে দুজনকেই তাদের স্থাবর--অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী কমিশনে দাখিল করতে বলা হয়েছে। বিকেলে কমিশনের সচিব মো. মোখলেস-উর-রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব চেয়ে কমিশনের উপ--পরিচালক মোবারা খানমের স্বাক্ষরিত নোটিশটি পাঠানো হয়েছে সংসদ ভবনের বিশেষ কারাগারে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে নোটিশটি পাঠানো হয় ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কে তার বাসভবনে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/পিসি/এসকে/এমএইচবি/১৮১৩ ঘ.