ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ১৫১ জন সদস্য। সোমবার এক বিবৃতিতে তারা এ গ্রেপ্তারকে দেশ ও জাতির জন্য দুর্ভাগ্য ও লজ্জার বিষয় অভিহিত করে অবিলম্বে হাসিনার মুক্তি দাবি করেন।
বিবৃতিতে বলা হয়, আদালতের নিয়ম-নীতি উপেক্ষ করে সাজানো মামলায় নির্ধারিত সময়ের আগে হাসিনাকে আদালতে হাজির করায় জনমনে যেমন প্রশ্নের সৃষ্টি হয়েছে তেমনি আদালত ও আইনি প্রক্রিয়ার স্বচ্ছতাও প্রশ্নবিদ্ধ হয়েছে।
তারা বলেন, মামলার চার্জশিট দেওয়ার আগেই সংশ্লিষ্ট কর্মকর্তার আবেদন ও ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই এ গ্রেপ্তার উদ্দেশ্যমূলক। দুর্নীতি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সরকার দ্বিমুখী-ত্রিমুখী নীতি সরকারের ভাবমূর্তি ক্ষুণ
bdnews24