২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার ক্ষেত্রে আইন অনুসরণ করুন: ব্রিটিশ হাইকমিশন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রে আইনের বিধানগুলো যাতে যথাযথভাবে অনুসরণ করা হয় তা নিশ্চিত করার জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহবান জানিয়েছে ব্রিটিশ হাইকমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2007, 11:40 AM

Updated : 26 Aug 2022, 08:17 PM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রে আইনের বিধানগুলো যাতে যথাযথভাবে অনুসরণ করা হয় তা নিশ্চিত করার জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহবান জানিয়েছে ব্রিটিশ হাইকমিশন। সোমবার ব্রিটিশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "শেখ হাসিনাকে গ্রেপ্তারের বিষয়টি আমরা জানতে পেরেছি। এ ক্ষেত্রে আইনের বিধিবিধানগুলো যাতে যথাযথভাবে অনুসরণ করা হয়, তত্ত্ববাধায়ক সরকারের প্রতি তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি আমরা।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৭১৩ ঘ.