ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কারাবন্দি আওয়ামী লীগের দ্বিতীয় প্রধান নেতা আব্দুুল জলিল বলেছেন, কারও চাপে নয়, নিজের সিদ্ধান্তেই মুক্তির আবেদন জানিয়ে প্রধান উপদেষ্টার কাছে চিঠি দিয়েছিলেন তিনি।
রোববার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালে স্থানান্তরিত হওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দেওয়া প্রসঙ্গে প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, "আমি রাজনীতি ছেড়ে দেওয়া প্রসঙ্গে 'প্রয়োজনে' শব্দটি উল্লেখ করি।" বিভিন্ন ধরনের জটিল অসুস্থতায় ভুগছেন জানিয়ে তিনি বলেন, "আমি বাঁচতে চাই।"
কেবিনে বসে রাত সোয়া ১১টার দিকে সাংবাদিকদের সঙ্গে জলিলের এই কথবার্তার ফুটেজ প্রচারিত হয়েছে চ্যানেল ওয়ানে। সাংবাদিকদের সঙ্গে তাকে কথা বলার জন্য তাকে কিছুক্ষণ সময় দেওয়া হয়। এই সুযোগে জলিল আরও বলেন, " দলের সংস্কার চাই আমি। ১৪ দল যে ৩১ দফা দাবি জানিয়েছিল তাতে রাজনৈতিক সংস্কারের কথাও বলা হয়েছিল।" (আরও তথ্যসহ
bdnews24