২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের পরই আমি, আমিই জাতীয় পার্টি প্রধান:রওশন

হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ নিজেকে জাতীয় পার্টির প্রধান দাবি করে বলেছেন চেয়ারম্যান অন্য কাউকে সে দায়িত্ব 'দিলে' তা হবে অগ্রহনযোগ্য। শনিবার টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে রওশন এরশাদ বলেন, '' আমি স্বঘোষিত নই। গঠনতন্ত্র অনুযায়ী জেষ্ঠ্য নেতা হিসেবে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিই। পার্টির সাংগঠনিক পদমর্যাদায় এরশাদ সাহেবের পর আমারই স্থান। '' শুক্রবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে এরশাদের নিয়োগ করা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বেগম রওশন এরশাকে 'স্বঘোষিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান' বলে মন্তব্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2007, 11:33 AM

Updated : 26 Aug 2022, 08:15 PM

ঢাকা, জুলাই ০৭(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ নিজেকে জাতীয় পার্টির প্রধান দাবি করে বলেছেন চেয়ারম্যান অন্য কাউকে সে দায়িত্ব 'দিলে' তা হবে অগ্রহনযোগ্য। শনিবার টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে রওশন এরশাদ বলেন, '' আমি স্বঘোষিত নই। গঠনতন্ত্র অনুযায়ী জেষ্ঠ্য নেতা হিসেবে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিই। পার্টির সাংগঠনিক পদমর্যাদায় এরশাদ সাহেবের পর আমারই স্থান। '' শুক্রবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে এরশাদের নিয়োগ করা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বেগম রওশন এরশাকে 'স্বঘোষিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান' বলে মন্তব্য করেন। রওশন এরশাদ বলেন, ''গঠনতন্ত্রে চেয়ারম্যানের একক ক্ষমতা একনায়কতন্ত্রের সৃষ্টি করেছে। সেজন্য ওই ক্ষমতাবলে চেয়ারম্যান যে কাউকে ভারপ্রাপ্ত দায়িত্ব দিলে তাও হবে অগ্রহনযোগ্য। বর্তমানে গঠনতন্ত্রে পাটি চেয়ারম্যানের ওই একক ক্ষমতার ৪৬ ধারার অচল। কেউই একে মানে না। '' রওশন এরশাদ আগামী কাউন্সিল অধিবেশনে নতুন নেতৃত্বের কাছে পার্টির দায়িত্ব দিয়ে নিজে রাজনীতি থেকে অবসর নেওয়ার ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানান। রওশন গত ২৬ জুন গুলশানের বাসভবনে সাংবাদিকদের কাছে নিজেকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সভাপতিমন্ডলীর সদস্য গোলাম মহসিকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে ঘোষণা করেন। জাতীয় পার্টির সংসদীয় দলের সাবেক প্রধান রওশন এরশাদ বলেন, "এই দলে আমার ভূমিকা ও অবস্থান পর্যালোচনা করলেই বুঝা যাবে, কে এরশাদ সাহেবের অবর্তমানে তাঁর স্থলাভিষিক্ত কে হবেন।'' তিনি গঠনতন্ত্র সংশোধন ও সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, "কেউ মৃত্যু পর্যন্ত পার্টি প্রধানের পদ আঁকড়ে রাখবে, এরকম বিধান একবিংশ শতাব্দীতে অচল। এরশাদ সাহেব দীর্ঘ ২১ বছর পার্টির চেয়ারম্যান পদে রয়েছেন। এটা আর চলতে পারে না। আমি তাঁকে ওই পদে ছেড়ে প্রধান উপদেষ্টার পদ গ্রহনের প্রস্তাব করেছি। কিন্তু তিনি তা গ্রহন করেননি। বরং গঠনতন্ত্রের একক ক্ষমতা প্রয়োগ করে তিনি যা করেছেন, তা কোনোভাবে গ্রহনযোগ্য নয়।" রওশন এরশাদ বলেন, পার্টির কাউন্সিল অধিবেশন হলে প্রমাণ হবে কে পার্টির নেতা। জাতীয় পার্টির পুরো অংশ আপনার নেতৃত্বে আছে কিনা জানতে চাইলে রওশন বলেন, ''আমি জাতীয় পার্টিতে কোনো অনৈক্য চাই না। ঐক্যবদ্ধ জাতীয় পার্টি করাই আমার লক্ষ্য। অতীতে ভূল সিদ্ধান্তের কারণে পার্টি বারবার বিভক্ত হয়েছে। এটা আর হতে দেওয়া যাবে না। এরশাদ সাহেবের অবদান আমরা সবসময় স্মরণ করি। কিন্তু তাঁর বয়স হয়ে যাওয়ায় আমরা তাঁকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে প্রধান উপদেষ্টার মতো সম্মানিত পদ দেওয়ার প্রস্তাব করেছি।" তার দাবি, জাতীয় পার্টির মূলধারা তাঁর নেতৃত্বেই আছে । সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের স্ত্রী সাবেক র্ফাস্ট লেডি রওশন এরশাদ মনে করেন, সরকার ব্যবস্থ্য়া রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষায় সংবিধান সংশোধন করা প্রয়োজন। বর্তমান ব্যবস্থায় রাষ্ট্রপতিকে ক্ষমতাহীন করে রাখা হয়েছে-- এটা ঠিক নয়। সাবেক সাংসদ আগামী সংসদকে কার্যকর করতে ৫ দফা সুপারিশ উত্থাপন করে তিনি বলেন, স্পিকার নির্বাচনের পর অবশ্যই তাঁকে দলীয় সর্ম্পক ছিন্ন করে নির্দলীয় অবস্থানে আসতে হবে। সংসদ সদস্যরা যাতে স্বাধীনভাবে সংসদে কথা বলতে পারেন, সে জন্য সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করা জরুরি। সংসদে বিরোধী দলকে আস্থায় এনে সরকারি দলকে রাষ্ট্রপরিচালনা করতে হবে। তিনি প্রস্তাব করেন, কোনো দল বা সাংসদ যাতে অবিরাম সংসদ বর্জন করতে না পারে সেজন্য সংবিধানে নুতন বিধান সংযোজন করা যেতে পারে। সাবেক সেনা প্রধানের স্ত্রী বেগম রওশন বলেন, "১১ জানুয়ারি আমাদের দেশপ্রেমিক সেনা বাহিনী তত্ত্বাবধায়ক সরকারকে সহযোগিতায় এগিয়ে এসে দেশকে একটি নিশ্চিত গৃহযুদ্ধের হাত থেকে রক্ষা করেছে। বিগত সরকার সীমাহীন দূর্নীতি, লুন্ঠন, অপশাসন, ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশকে একটি কালো অন্ধকারের যুগে নিয়ে গিয়েছিল। এটা দূঃখজনক।" তিনি বলেন, রাজনীতিকে অশুভ রাহুর হাত থেকে রক্ষা হলে এখন আমাদের সকলকে এক হয়ে দেশের কল্যাণে যা কিছু ভাল, তা-ই করতে হবে। তিনি বলেন, "কালো টাকার প্রভাবমূক্ত নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা না গেলে যে তিমিরে আমরা আছি, সেখানে থেকে যাবে। রাজনৈতিকগুলোর প্রার্থী মনোনয়নে অবশ্যই কালো টাকার লোকজনকে অযোগ্য বলে বিবেচনা করতে হবে। এজন্য রাজনৈতিক দলের কেবল নেতৃত্বের সংস্কার করলেই চলবে না, নির্বাচন পদ্ধতির আমূল সংস্কার আনতে হবে।" রওশন এরশাদ জাতীয় নেতাদের স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে বলেন, এ অমীমাংসিত বিষয়গুলোর বিষয়ে বর্তমান সরকার সিদ্ধান্ত নিলে ভাল হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/১৭১৫ ঘ.