২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুরঞ্জিত সেনগুপ্তের বিরুদ্ধে সুনামগঞ্জে সাধারণ ডায়রি

আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তসহ ২০ জনের বিরুদ্ধে শাল্লা থানায় বুধবার একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এতে বলা হয়েছে, একটি ওয়াকফ স্টেটের কিছু সম্পত্তি জোরপূর্বক কেনার অভিযোগে গত মাসে দুর্নীতি দমন কমিশনে সুরঞ্জিতসহ ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করায় তারা এখন অভিযোগকারীদের হুমকি দিচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2007, 05:09 PM

Updated : 26 Aug 2022, 08:14 PM

সুনামগঞ্জ, জুলাই ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তসহ ২০ জনের বিরুদ্ধে শাল্লা থানায় বুধবার একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এতে বলা হয়েছে, একটি ওয়াকফ স্টেটের কিছু সম্পত্তি জোরপূর্বক কেনার অভিযোগে গত মাসে দুর্নীতি দমন কমিশনে সুরঞ্জিতসহ ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করায় তারা এখন অভিযোগকারীদের হুমকি দিচ্ছেন। দুর্নীতি দমন কমিশনে অভিযোগটি করেছিলেন শাল্লার বেড়াদহর গ্রামের অনিরুদ্ধ অধিকারী এবং মেধাগ্রামের বাচ্চু মিয়া। তারাই বুধবার ডায়েরিটি করেন। শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অমল কান্তি ধর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের কাছে সুরঞ্জিত সেনগুপ্তসহ ২০ জনের বিরুদ্ধে সাধারণ ডায়রি হওয়ার কথা স্বীকার করেছেন। শাল্লা থানা পুলিশ সূত্র ডায়েরির উদ্ধৃতি দিয়ে জানায়, গত ২০ জুন সুনামগঞ্জের দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে সুরঞ্জিত সেনগুপ্তসহ ৩৫ জনের বিরুদ্ধে এক অভিযোগে বলা হয় তারা ওই এলাকার ওয়াকফ স্টেটের কিছু সম্পত্তি জোরপূর্বক ক্রয় করেছেন। অভিযোগকারী ছিলেন অনিরুদ্ধ অধিকারী এবং বাচ্চু মিয়া। এ অভিযোগের কারণে সুরঞ্জিত সেনগুপ্তের অনুগত লোকজন তাদের নানা প্রকার হুমকি দিতে থাকে। এ কারণে সাধারণ ডায়রি করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/২৩০৩ ঘ.