২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫-১৬ জুলাই ভোটার তালিকার রোড ম্যাপ ঘোষণা

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা আগামী ১৫ বা ১৬ জুলাই ছবিসহ ভোটার তালিকা তৈরির কর্মপরিকল্পনা (রোড ম্যাপ) ঘোষণা করবেন। কোন জেলায় কবে ভোটার তালিকা তৈরির কাজ শুরু হবে এই রোড ম্যাপে তার সম্ভাব্য সময়সূচির উল্লেখ থাকবে। তবে এতে নির্বাচনের সম্ভাব্য কোনো তারিখের উল্লেখ নাও থাকতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2007, 04:24 PM

Updated : 26 Aug 2022, 08:14 PM

বিপ্লব রহমান সিনিয়র প্রতিবেদক, বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা আগামী ১৫ বা ১৬ জুলাই ছবিসহ ভোটার তালিকা তৈরির কর্মপরিকল্পনা (রোড ম্যাপ) ঘোষণা করবেন। কোন জেলায় কবে ভোটার তালিকা তৈরির কাজ শুরু হবে এই রোড ম্যাপে তার সম্ভাব্য সময়সূচির উল্লেখ থাকবে। তবে এতে নির্বাচনের সম্ভাব্য কোনো তারিখের উল্লেখ নাও থাকতে পারে। নির্বাচন কমিশনার মুহাম্মাদ ছহুল হোসাইন বুধবার বিকালে তার কার্যালয়ে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। কমিশনার জানান, সম্ভব দ্রুততম সময়ের মধ্যে ছবিসহ ভোটার তালিকা তৈরির বিষয়ে দিকনির্দেশনা থাকবে এই রোড ম্যাপে। একইসঙ্গে এতে ভোটারদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার কর্মপদ্ধতি সম্পর্কেও বিস্তারিত জানানো হবে। তবে নির্বাচন কবে হবে রোড ম্যাপে সে বিষয়ে কিছু বলা নাও হতে পারে