২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ের দাফন শেষে কারাগারে শেখ সেলিম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের মা ও দলের সভানেত্রী শেখ হাসিনার ফুপু আছিয়া খাতুনের দাফন সম্পন্ন হয়েছে। মায়ের দাফন শেষে শেখ সেলিমকে শুক্রবার বিকাল সাড়ে তিনটায় বনানী করবস্থান থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিয়ে যাওয়া হয়েছে। আমাদের সিনিয়র প্রতিবেদক সুমন মাহবুব বনানী কবরস্থান থেকে জানান, শুক্রবার বাদ জুম্মা গুলশান সেন্ট্রাল মসজিদে (আজাদ মসজিদ) আছিয়া খাতুনের জানাজা শেষে দুপুর আড়াইটায় বনানী কবরস্থানে স্বামী শেখ নুরুল হকের কবরের পাশে তাকে দাফন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2007, 09:47 AM

Updated : 26 Aug 2022, 08:12 PM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের মা ও দলের সভানেত্রী শেখ হাসিনার ফুপু আছিয়া খাতুনের দাফন সম্পন্ন হয়েছে। মায়ের দাফন শেষে শেখ সেলিমকে শুক্রবার বিকাল সাড়ে তিনটায় বনানী করবস্থান থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিয়ে যাওয়া হয়েছে। আমাদের সিনিয়র প্রতিবেদক সুমন মাহবুব বনানী কবরস্থান থেকে জানান, শুক্রবার বাদ জুম্মা গুলশান সেন্ট্রাল মসজিদে (আজাদ মসজিদ) আছিয়া খাতুনের জানাজা শেষে দুপুর আড়াইটায় বনানী কবরস্থানে স্বামী শেখ নুরুল হকের কবরের পাশে তাকে দাফন করা হয়। বঙ্গবন্ধুর মেজো বোন আছিয়া খাতুন বৃহস্পতিবার দুপুরে গুলশানের সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তার মৃত্যুর খবর পেয়ে দুপুর থেকেই আওয়ামী লীগে নেতাকর্মী ও বঙ্গবন্ধু পরিবারের আত্মীয় স্বজনরা তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ছুটে আসেন। (আরো তথ্যসহ) মাকে শেষবারের মতো দেখার জন্য শেখ সেলিমকে বৃহস্পতিবার রাতে দুই ঘণ্টা ৪০ মিনিটের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। এরপর মায়ের জানাজা ও দাফনে অংশ নেওয়ার জন্য শুক্রবার সকালে তাকে আরো ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। জানাজার জন্য আছিয়া খাতুনের মরদেহ দুপুর পৌনে একটার দিকে বনানীর বাসা থেকে গুলশান সেন্ট্রাল মসজিদে নিয়ে যাওয়া হয়। এরআগে, শেখ সেলিমের বাসায় এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। শেখ সেলিমকেও গুলশান সেন্ট্রাল মসজিদে নিয়ে যাওয়া হয় প্রিজন ভ্যানে করে। তিনি সেখানে পুলিশ পরিবেষ্টিত অবস্থায় জুম্মার নামাজ পড়েন। মায়ের মরদেহ নিয়ে যাওয়ার আগেই শেখ সেলিম বিশেষ পুলিশি পাহারায় বনানী কবরস্থানে পৌঁছান। আছিয়া খাতুনের লাশ কবরস্থানে পৌঁছানোর পর মূল গেট থেকে কবর পর্যন্ত খাটিয়ার এক দিক ধরেন শেখ সেলিম। পুলিশ সদস্যরা তখনো তাকে ঘিরে রাখেন। শেখ ফজলুল হক মনির ছেলে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও শেখ সেলিমের ছেলে শেখ ফজলে ফাহিম সুভাষ দাদির মরদেহ কবরে নামান। শেখ সেলিম তার মায়ের কবরে তিন মুঠো মাটি ফেলেন। আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এসময় শেখ সেলিমকে সান্তনা দেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সাবেক স্পিকার অ্যাড. আব্দুল হামিদ, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান নাজিউর রহমান মঞ্জু, গণফোরাম নেতা মোস্তফা মোহসীন মন্টু, আওয়ামী লীগ নেতা অ্যাড. রহমত আলী, আব্দুল মতিন খসরু, জাতীয় পার্টি (জেপি) নেতা শেখ শহিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দাফনের সময় উপস্থিত ছিলেন। আছিয়া খাতুনের দাফন শেষে শুক্রবার বিকাল ৩টা ৮ মিনিটে প্যারোলে মুক্ত শেখ সেলিমকে নিয়ে কারা কর্তৃপক্ষ ঢাকা কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে রওনা হয়। কারা উপ-মহাপরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দিকী জানান, বিকাল সাড়ে তিনটায় শেখ সেলিম কারাগারে পৌঁছান । এর আগে শেখ হাসিনা সকাল সাড়ে নয়টার দিকে শেখ সেলিমের বাসায় যান। ওর্য়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, মতিয়া চৌধুরী, মুকুল বোস, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ডা. দীপু মণিও এসময় শেখ সেলিমকে সহানভূতি জানাতে তার বাসায় যান । এদিকে শেখ ফজলুল করিম সেলিমকে তার মায়ের কুলখানিতে উপস্থিত থাকার জন্য আবরো প্যারোলে মুক্তি দেওয়ার আবেদন জানিয়েছে তার পরিবার। বিকেলে তাকে কারাগারে নিয়ে যাওয়ার পর সেলিমের ভায়রা আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, "শেখ সেলিমকে প্যারোলে মুক্তি দেওয়ার জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। আগামী রোববার আছরের নামাজের পর মায়ের কুলখানিতে উপস্থিত থাকার জন্য তাকে আবারো প্যারোলে মুক্তি দেওয়া হয় জন্য আমরা সরকারের প্রতি আহবান জানাচ্ছি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএনএস/এসএম/আরবি/জেকে/১৬০১ ঘ.