২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারোলে মুক্ত হয়ে মায়ের কফিনে আছড়ে পড়েন শেখ সেলিম

প্যারোলে মুক্তি পেয়ে শেখ সেলিম বনানীর বাসায় ঢুকেই মায়ের কফিনে কান্নায় ভেঙে পড়েন। এ সময় সেখানে থাকা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ আত্মীয়স্বজনরাও একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। রাত ৮টা ৫মিনিটে সেলিমকে নিয়ে প্রিজনভ্যানটি বাসার সামনে এসে থামে। সেলিম প্রিজন ভ্যান থেকে নামতেই বড় ছেলে শেখ ফজলে ফাহিম সুবাস বাবাকে জড়িয়ে ধরেন। ছেলের বুকে ফুঁপিয়ে কেঁদে ওঠেন আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য শেখ সেলিম। দুই ঘন্টা ৪০ মিনিট প্যারোলে মুক্ত থাকার পর রাত সোয় ১০টায় তাকে কারাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। উপ-মহা কারাপরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দিকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, মায়ের জানাজা ও দাফনে অংশ নেওয়ার জন্য শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আবার তাকে প্যারোলে মুক্তি দেওয়া হবে। বৃহস্পতিবার দুপুরে শেখ সেলিমের মা আছিয়া খাতুন গুলশানের সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তার মৃত্যুর খবর পেয়ে দুপুর থেকেই বনানীর এই বাসাটিতে শোকের ছায়া নেমে আসে। আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী ও বঙ্গবন্ধু পরিবারের আত্মীয় স্বজনরা ছুটে আসেন বঙ্গবন্ধুর মেজোবোন আছিয়া খাতুনের প্রতি শ্রদ্ধা জানাতে। (আরও তথ্যসহ-৪)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2007, 03:14 PM

Updated : 26 Aug 2022, 08:12 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- প্যারোলে মুক্তি পেয়ে শেখ সেলিম বনানীর বাসায় ঢুকেই মায়ের কফিনে কান্নায় ভেঙে পড়েন। এ সময় সেখানে থাকা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ আত্মীয়স্বজনরাও একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। রাত ৮টা ৫মিনিটে সেলিমকে নিয়ে প্রিজনভ্যানটি বাসার সামনে এসে থামে। সেলিম প্রিজন ভ্যান থেকে নামতেই বড় ছেলে শেখ ফজলে ফাহিম সুবাস বাবাকে জড়িয়ে ধরেন। ছেলের বুকে ফুঁপিয়ে কেঁদে ওঠেন আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য শেখ সেলিম। দুই ঘন্টা ৪০ মিনিট প্যারোলে মুক্ত থাকার পর রাত সোয় ১০টায় তাকে কারাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। উপ-মহা কারাপরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দিকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, মায়ের জানাজা ও দাফনে অংশ নেওয়ার জন্য শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আবার তাকে প্যারোলে মুক্তি দেওয়া হবে। বৃহস্পতিবার দুপুরে শেখ সেলিমের মা আছিয়া খাতুন গুলশানের সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তার মৃত্যুর খবর পেয়ে দুপুর থেকেই বনানীর এই বাসাটিতে শোকের ছায়া নেমে আসে। আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী ও বঙ্গবন্ধু পরিবারের আত্মীয় স্বজনরা ছুটে আসেন বঙ্গবন্ধুর মেজোবোন আছিয়া খাতুনের প্রতি শ্রদ্ধা জানাতে। (আরও তথ্যসহ