ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বদরুদ্দোজা চৌধুরী ঘোষিত লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নতুন সভাপতিমণ্ডলীর তালিকায় নিজের নাম দেখে বিস্ময় প্রকাশ করেছেন আরিফ মাইনউদ্দিন।
বুধবার রাত ৮টায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে সাবেক প্রতিমন্ত্রী আরিফ মাইনউদ্দিন বলেন, ''আমি কোনো গ্র"পিংয়ে নেই। বিভেদের রাজনীতি আমি পছন্দ করি না। যে দলে বিভেদ ও গ্র"পিং আছে সেখানে আমি নেই।''
তিনি জানান, এলডিপি এখন দ্বিধা-বিভক্ত। এই দলের সঙ্গে তিনি আর থাকছেন না।
বুধবার বিকেলে এলডিপি সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ১১ সদস্যের যে নতুন সভাপতিমন্ডলীর নাম ঘোষণা করেন সেখানে আরিফ মাইনউদ্দিনের নাম রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/এমএইচবি/২১০৫ ঘ.
bdnews24