২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গেও দেখা করেছেন মেনন

ভারতের পররাষ্ট্র সচিব শিব শংকর মেনন বুধবার দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2007, 10:00 AM

Updated : 26 Aug 2022, 08:12 PM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--ভারতের পররাষ্ট্র সচিব শিব শংকর মেনন বুধবার দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। এসময় দুই জন বাংলাদেশ --ভারত স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময় করেন বলে জানিয়েছেন খালেদা জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমান। সেনা নিবাসে সৈয়দ মইনুল সড়কে খালেদা জিয়ার বাসভবনে দুপুর ১২টায় যান শিব শংকর মেনন। এ সময় তার সঙ্গে ছিলেন ভারতীয় রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী। এর আগে মেনন শেখ হাসিনার সঙ্গে সুধা সদনে গিয়ে দেখা করেন। রিয়াজ রহমান জানিয়েছেন, ৪০ মিনিট স্থায়ী বৈঠকে সচিব পর্যায়ের বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়। মেনন খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী মনমোহন সিংহের শুভেচ্ছা পৌঁছে দেন। রিয়াজ রহমান বলেন, "এটি ছিল সৌজন্য সাক্ষাৎ।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জিএনএ/১৫৩০ ঘ.