২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বদরুদ্দোজা এলডিপি ছাড়ছেন: কর্নেল অলি

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী দল থেকে সরে যাচ্ছেন। দলের নির্বাহী সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ এ দাবি করেছেন। মঙ্গলবার রাতে দলের সভাপতিমণ্ডলীর এক সভা শেষে কর্নেল (অব.) অলি আহমেদ সাংবাদিকদের জানান, অধ্যাপক চৌধুরী আর এলডিপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে চান না। তিনি তার পুরনো দল বিকল্প ধারার রাজনীতি করবেন। অলি বলেন, "দলের গঠনতন্ত্রের খসড়াতে অধিকাংশ সদস্য স্বাক্ষর করলেও কেবল অধ্যাপক চৌধুরী ও মেজর মান্নান করেননি।" তিনি জানান "মঙ্গলবার দুপুর ১২টার দিকে অধ্যাপক চৌধুরী সভাপতিমণ্ডলীর আরেক সদস্য জাহানারা বেগমকে বলেছেন, তিনি এলডিপির রাজনীতি করবেন না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2007, 06:46 PM

Updated : 26 Aug 2022, 08:11 PM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী দল থেকে সরে যাচ্ছেন। দলের নির্বাহী সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ এ দাবি করেছেন। মঙ্গলবার রাতে দলের সভাপতিমণ্ডলীর এক সভা শেষে কর্নেল (অব.) অলি আহমেদ সাংবাদিকদের জানান, অধ্যাপক চৌধুরী আর এলডিপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে চান না। তিনি তার পুরনো দল বিকল্প ধারার রাজনীতি করবেন। অলি বলেন, "দলের গঠনতন্ত্রের খসড়াতে অধিকাংশ সদস্য স্বাক্ষর করলেও কেবল অধ্যাপক চৌধুরী ও মেজর মান্নান করেননি।" তিনি জানান "মঙ্গলবার দুপুর ১২টার দিকে অধ্যাপক চৌধুরী সভাপতিমণ্ডলীর আরেক সদস্য জাহানারা বেগমকে বলেছেন, তিনি এলডিপির রাজনীতি করবেন না।" মঙ্গলবার রাতে কর্নেল অলির সভাপতিত্বে ওই বৈঠকটি হয় সভাপতিমণ্ডলীর সদস্য এমএ জিন্নাহর গুলশানের বাসায়। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শেখ রাজ্জাক আলী, আলমগীর কবীর, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনোয়ারুল কবীর তালুকদার, ব্যারিস্টার জিয়াউর রহমান খান, জাহানার বেগম, রেদোয়ান আহমেদ, আবু ইউসুফ মো. খলিলুর রহমান, মনি স্বপন দেওয়ান, এমএ জিন্নাহ, আব্দুল গনি প্রমুখ। বৈঠকের পর আলমগীর কবীর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী এলডিপির রাজনীতির সঙ্গে আর থাকতে চান না। দলের গঠনতন্ত্রের খসড়া নিয়ে তার সঙ্গে মতপার্থক্য দেখা দিয়েছে। বিষয়টি মঙ্গলবারের বৈঠকে আলোচনা হয়।" তিনিও জানান, অধ্যাপক চৌধুরী সভাপতিমণ্ডলীর দুই সদস্যকে বলেছেন তিনি আর এলডিপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকবেন না। প্রসঙ্গত ২০০৬ সালের ২৬ অক্টোবর বিকল্পধারা বিলুপ্ত করে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী, কর্নেল অলি আহমেদ, ও মেজর (অব.) আব্দুল মান্নান আরও অনেক নেতাসহ এলডিপি গঠন করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/জিএমএ/এমএইচবি/০০২২ ঘ.