ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সরকার কাউকে কাউকে রাজনীতি করার সুযোগ দিয়ে দ্বৈতনীতি চালাচ্ছে অভিযোগ করে শেখ হাসিনা জরুরি অবস্থা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, "একদিকে রাজনীতির ওপর নিষেধাজ্ঞা রয়েছে, অন্যদিকে সংস্কার প্রস্তাব দেওয়া হচ্ছে। কেউ কেউ রাজনীতি করছে। সরকারের এই দ্বৈতনীতি কেন?"
শেখ হাসিনা বলেন "কেউ রাজনীতি করবে, কেউ রাজনীতি করবে না। কাউকে সুযোগ দেওয়া হবে, কাউকে সুযোগ দেওয়া হবে না এটা কেন? তাহলে জরুরি অবস্থা তুলে নিক। ঘরোয়া রাজনীতির উপর থেকে নিষোধাজ্ঞা তুলে নিক।"
তিনি মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ডা. মোয়াজ্জেম হোসেনকে দেখে বের হওয়ার পথে সাংবাদিকদের এই কথা বলেন।
হাসিনা আহ্বান জানান
bdnews24