২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলে সংস্কার নিয়ে মান্নান ভূঁইয়ার বাসায় বৈঠক শুরু

বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া তার গুলশানের বাসায় দলের কথিত সংস্কার প্রস্তাবের খসড়া নিয়ে জ্যেষ্ঠ কয়েকজন নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন। সোমবার বিকাল সাড়ে তিনটায় এই বৈঠক শুরু হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, দলের সহ সভাপতি চৌধুরী কামাল ইবনে ইউসুফ, অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহম্মেদ, মো. মোশারফ হোসেন শাহজাহান, মেজর জেনারেল (অব:) মাহমুদুল হাসান, এএইচএম মোফাজ্জল করিম, ইনাম আহম্মেদ চৌধুরী, সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক, মেজর জেনালে (অব:) জেড এ খান, দলের যুগ্ম মহাসচিব আশরাফ হোসেন, সেলিমা রহমান ও সাবেক সাংসদ আব্দুল আলিম প্রমুখ বৈঠকে উপস্থিত আছেন বলে ঘটনাস্থল থেকে আমাদের সিনিয়র প্রতিবেদক সুমন মাহমুদ জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2007, 10:29 AM

Updated : 26 Aug 2022, 08:11 PM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া তার গুলশানের বাসায় দলের কথিত সংস্কার প্রস্তাবের খসড়া নিয়ে জ্যেষ্ঠ কয়েকজন নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন। সোমবার বিকাল সাড়ে তিনটায় এই বৈঠক শুরু হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, দলের সহ সভাপতি চৌধুরী কামাল ইবনে ইউসুফ, অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহম্মেদ, মো. মোশারফ হোসেন শাহজাহান, মেজর জেনারেল (অব:) মাহমুদুল হাসান, এএইচএম মোফাজ্জল করিম, ইনাম আহম্মেদ চৌধুরী, সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক, মেজর জেনালে (অব:) জেড এ খান, দলের যুগ্ম মহাসচিব আশরাফ হোসেন, সেলিমা রহমান ও সাবেক সাংসদ আব্দুল আলিম প্রমুখ বৈঠকে উপস্থিত আছেন বলে ঘটনাস্থল থেকে আমাদের সিনিয়র প্রতিবেদক সুমন মাহমুদ জানিয়েছেন। বৈঠক শেষে মান্নান ভূঁইয়া সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে। দলটির কয়েকজন নেতা জানান, দলের ভেতরে সংস্কারের বিষয়ে খসড়ার ধারণা সংবাদ সম্মেলনে তুলে ধরা হতে পারে। গত কয়েক সপ্তাহ ধরে মান্নান ভূঁইয়ার বাসায় দলের সাবেক সংসদ সদস্য ও নেতারা এসে সংস্কারের বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা নিয়ে আলোচনা করেছেন। এ প্রেক্ষাপটে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংস্কারপন্থী বলে পরিচিত পাওয়া এসব বিএনপি নেতারা জানান, দলের গঠনতন্ত্র সংশোধনসহ বেশ কিছু প্রস্তাবনা, দলের চেয়ারপার্সনের ক্ষমতা কমিয়ে আনা, যোগ্য নেতৃত্বের ধারা সংযোজন, দুনীর্তিবাজদের দল থেকে সরিয়ে দেওয়াসহ বেশকিছু প্রস্তাবনা তুলে ধরা হবে সম্মেলনে। বিএনপির যুগ্ম মহাসচিব আশরাফ হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাজনৈতিক দলে যে সংস্কারের কথা চলছে তার ধারাবাহিকতায় বিএনপিতেও সংস্কারের বিষয়ে আলোচনা চলছে। "কোনো ব্যক্তিকে বাদ দেওয়ার জন্য সংস্কার নয় ববং দলের ভেতর অধিকতর গণতন্ত্র প্রতিষ্ঠা এবং পরিবারতন্ত্রের অবসান করে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করাই আমাদের সংস্কারের উদ্দেশ্য।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জেকে/ জিএনএ/১৬২৪ ঘ.