২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

সিলেট মহানগর বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে ১৫ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে একটি মামলা করা হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুন নূর জানান, সিলেট সিটি করপোরেশনের ঠিকাদার দিলার আহমদ গত বুধবার সিলেট কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করেন। বৃহস্পতিবার মামলাটি নথিভুক্ত করে শুক্রবার থেকে মামলার তদন্ত শুরু করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2007, 05:20 PM

Updated : 26 Aug 2022, 08:10 PM

সিলেট, ২২ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিলেট মহানগর বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে ১৫ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে একটি মামলা করা হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুন নূর জানান, সিলেট সিটি করপোরেশনের ঠিকাদার দিলার আহমদ গত বুধবার সিলেট কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করেন। বৃহস্পতিবার মামলাটি নথিভুক্ত করে শুক্রবার থেকে মামলার তদন্ত শুরু করেছে পুলিশ। মামলার আরজিতে বলা হয়, ২০০৬ সালের জানুয়ারিতে আরিফুল হক চৌধুরী ঠিকাদার দিলার আহমদকে নিজের বাসায় ডেকে নিয়ে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। তা না হলে ঠিকাদারি বন্ধ করে দেওয়ার হুমকি দেন তিনি। দিলার আহমদ বাধ্য হয়ে ২০০৬ সালের ২ এপ্রিল সোনালী ব্যাংক সিলেট সিটি করপোরেশন শাখার একটি চেকের মাধ্যমে ১৫ লাখ টাকা পরিশোধ করেন। আরিফুল হক চৌধুরী বর্তমানে কারাগারে রয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২৩০৪ ঘ.