২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার সঙ্গে ভিয়েতনামের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ভিয়েতনামের বিদায়ী রাষ্ট্রদূত এনজিও ভ্যান হুয়া শুক্রবার বিকেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2007, 02:39 PM

Updated : 26 Aug 2022, 08:10 PM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ভিয়েতনামের বিদায়ী রাষ্ট্রদূত এনজিও ভ্যান হুয়া শুক্রবার বিকেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল সড়কের বাসভবনে এই সাক্ষাৎ হয়। উভয় নেতা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন। রাষ্ট্রদূত তার কার্যকালে সাবেক প্রধানমন্ত্রীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাক্ষাতের সময়ে সাবেক পররাষ্ট্র উপদেষ্টা রিয়াজ রহমান উপস্থিত ছিলেন। পরে রিয়াজ রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, এটি ছিল বিদায়ী সৌজন্য সাক্ষাৎ। রাষ্ট্রদূত বেগম খালেদা জিয়াকে বলেছেন, ভিয়েতনাম বাংলাদেশ অকৃত্রিম বন্ধু। দুই দেশের মধ্যে বন্ধুত্বের এই বন্ধন সুদৃঢ় রাখতে বিদায়ী রাষ্ট্রদূতকে তাঁর অবস্থান থেকে ভূমিকা রাখার অনুরোধ জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচবি/২০৩০ ঘ.