২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আপিল করবেন মহিউদ্দিন

বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা একে এম মহিউদ্দিন আহমেদ কারা কর্তৃপক্ষের মাধ্যমে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন। মহিউদ্দিন ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের কাছে তার এ ইচ্ছার কথা জানিয়েছেন। কারা উপমহাপরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দিকী মঙ্গলবার বিকেলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, "মহিউদ্দিনকে কারাগারে আনার পর সোমবার রাতেই তিনি কারা কর্তৃপক্ষের কাছে তার মৃত্যুদণ্ড মওকুফ করার জন্য আপিল করার ইচ্ছা প্রকাশ করেছেন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2007, 03:25 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা একে এম মহিউদ্দিন আহমেদ কারা কর্তৃপক্ষের মাধ্যমে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন। মহিউদ্দিন ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের কাছে তার এ ইচ্ছার কথা জানিয়েছেন। কারা উপমহাপরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দিকী মঙ্গলবার বিকেলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, "মহিউদ্দিনকে কারাগারে আনার পর সোমবার রাতেই তিনি কারা কর্তৃপক্ষের কাছে তার মৃত্যুদণ্ড মওকুফ করার জন্য আপিল করার ইচ্ছা প্রকাশ করেছেন।" মেজর সিদ্দিকী জানান, কারাবিধি অনুযায়ী ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি কারাগারে আসার পরবর্তী সাত দিনের মধ্যে জেল কর্তৃপক্ষের মাধ্যমে আপিল করার সুযোগ পাবে। সে অনুযায়ী সিনিয়র জেল সুপার বরাবর আবেদন করার পর তার স্বাক্ষর নিয়ে আপিলের কাগজপত্র সুপ্রিম কোর্টে পাঠানো হবে। দুই-এক দিনের মধ্যেই তা করা হবে। কারাগারে তার অবস্থা কেমন কাটছে জানতে চাইলে তিনি বলেন, "দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে বসবাসের কারণে মহিউদ্দিন বাংলাদেশের সময়ের সঙ্গে মানিয়ে নিতে পারছেন না। এ কারণে কারাগারে আসার পর থেকে অধিকাংশ সময় ঘুমিয়ে কাটাচ্ছেন। মঙ্গলবারও দিনের একটি বড় অংশ তিনি ঘুমিয়ে কাটিয়েছেন।" অবশ্য তিন বেলা কারাগারের স্বাভাবিক খাবারই খাচ্ছেন মহিউদ্দিন। মঙ্গলবার সকালের নাস্তায় রুটি ও গুড় এবং দুপুরে ভাত ও সব্জি খেয়েছেন তিনি। রাতের খাবার হিসেবে তাকে ভাত, মাছ ও ডাল দেওয়া হয় বলে জানান কারা উপমহাপরিদর্শক। ফাঁসির কক্ষে মহিউদ্দিনের নিরাপত্তার বিষয়ে কারা উপ মহাপরিদর্শক জানান, তাকে যে কক্ষে রাখা হয়েছে তার সামনে সার্বক্ষণিক একজন কারারক্ষী মোতায়েন রাখা হয়েছে। এছাড়া তাকে কারাগারে অনার পর থেকে ফাঁসির আসামিদের ব্লকের নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। সোমবার দুপুরে থাই এয়ারওয়েজের একটি বিমানে করে মহিউদ্দনকে লস অ্যাঞ্জেলেস থেকে ঢাকায় নিয়ে আসা হয়। বিমান বন্দর থেকেই অভিবাসন পুলিশ তাকে আটক করে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে নিয়ে যায়। ফাঁসির দণ্ড পাওয়া আসামী হলেও অবৈধভাবে বসবাস করার অভিযোগে যুক্তরাষ্ট্র সরকারের নির্দেশনা অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয় ৫৪ ধারায়। আদালতে হাজির করা হলে হাকিম শফিক আনোয়ার শুনানি শেষে মহিউদ্দিনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বর্তমানে তাকে কারাগারের ফাঁসির আসামিদের কক্ষে রাখা হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আদালত মহিউদ্দিনসহ ১২ জনকে মৃত্যূদণ্ড দেয়। ১৯৭৫ সালের ওই হত্যাকাণ্ডের পরপরই এরসঙ্গে জড়িত অন্যান্য সেনা কর্মকর্তার সঙ্গে থাইল্যান্ডে পালিয়ে যান মহিউদ্দিন। এরপর থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি আলজেরিয়া, থাইল্যান্ড, সৌদি আরব ও জর্দানের বাংলাদেশ মিশনে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে তিনি ছেলেকে দেখতে যুক্তরাষ্ট্রে যান এবং তখন থেকে সেখানেই অবস্থান করছিলেন। স