২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন বিউটেনিস

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিস মঙ্গলবার বিকেলে হোটেল সোনারগাঁওয়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2007, 03:22 PM

Updated : 26 Aug 2022, 08:07 PM

ঢাকা, জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিস মঙ্গলবার বিকেলে হোটেল সোনারগাঁওয়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। সাক্ষাতের পর বিউটেনিস সাংবাদিকদের বলেন, দেশের চালিকা শক্তি হচ্ছে রাজনৈতিক দল। আজ সংস্কারের যে কথা উঠেছে, তা রাজনৈতিক দলগুলোরই করা উচিত। সংস্কার কার্যক্রমের সঙ্গে রাজনৈতিকদলগুলোকে সম্পৃক্ত করতে ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য সরকারের উদ্যোগ নেয়া উচিত। নিজামী বলেন, আমরা আশা করছি বর্তমান সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সফল হবে। বিউটেনিসের সাক্ষাতের সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারি সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান, ব্যারিস্টার আবদুর রাজ্জাক, নায়েবে আমির মকবুল আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম /এসএম/এমএইচবি/২১১৪ ঘ.