গোপালগঞ্জ, জুন ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মঙ্গলবার দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কবর জেয়ারত করেন।
তিনি কবরে ফাতেহা পাঠ ও পুস্পস্তবক অর্পণ করেন। বিকেলে কবর কমপ্লেক্সে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নেন। এতে উপস্থিত ছিলেন স্থানীয় আাওয়ামী লীগ নেতা চৌধুরী ইমদাদুল হক, মাহবুব আলী খান, সালাহউদ্দিন পান্না, শেখ মো. ইউসুফ আলী, মীর তানজের আলী প্রমুখ।
শেখ হাসিনার টুঙ্গিপাড়া সফরকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে স্থানীয় প্রশাসন। রাতে তিনি টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধু ভবনে থাকেন।
এর আগে টুঙ্গিপাড়ার উদ্দেশে সকালে সড়ক পথে শেখ হাসিনা ঢাকা ত্যাগ করেন।
তার সফরসঙ্গী হিসেবে আছেন মতিয়া চৌধুরী, ফারুক খান, ড. হাসান মাহমুদ, খালিদ মাহমুদ চৌধুরী, আবুল কালাম আজাদ প্রমুখ নেতারা।
শেখ হাসিনা বুধবার ঢাকা ফিরবেন। বৃহস্পতিবার তার চট্টগ্রামের দুর্যোগকবলিত এলাকা পরিদর্শনের কথা এবং পরদিন ১৫ জুন যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসডি/২০৫০ ঘ.
bdnews24