ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ব্যারিস্টার নাজমুল হুদা ও সিগমা হুদার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় অভিযোগ গঠন হয়নি।
ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে সোমবার এ অভিযোগ গঠনের কথা ছিল। ১৮ জুন অভিযোগ গঠনের পরবর্তী দিন নির্ধারণ করা হয়েছে।
অভিযুক্তদের আইনজীবী মামলার প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত কপি না পাওয়ায় এবং সিগমা হুদা অসুস্থ থাকায় সোমবার অভিযোগ গঠনের শুনানি পেছানোর আবেদন জানান।
বিচারক মো. আজিজুল হক আগামী ১৮ জুন শুনানির পরবর্তী দিন ধার্য করেন।
গত ২১ মার্চ দুর্নীতি দমন কমিশনের উপ--পরিচালক শরীফুল ইসলাম এ মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, ধানমণ্ডির ঠিকাদার মীর জাহির হোসেনকে সড়ক ও জনপথ বিভাগের বিভিন্ন প্রকল্পে কাজ পাইয়ে দেওয়ার জন্য নাজমুল হুদা ২০০৫ সালে দুই কোটি ৪০ লাখ টাকা ঘুষ নেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/জেকে/এমএইচবি/২৩৫১ ঘ.
bdnews24