ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- শেখ হাসিনা সোমবার রাত আটটার দিকে অসুস্থ ফুপু আছিয়া খাতুনকে দেখতে শেখ ফজলুল করিম সেলিমের বনানীর বাসায় গিয়েছিলেন।
আওয়ামী লীগ নেতা ও হাসিনার ফুপাতো ভাই শেখ ফজলুল করিম সেলিম বর্তমানে কারগারে রয়েছেন।
এ সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী এবং সাবেক ছাত্রলীগ নেতা খালিদ মাহমুদ চৌধুরী।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/ডিডি/জিএনএ/২১০৭ ঘ.
bdnews24