২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপোলো হাসপাতালে মান্নান ভূঁইয়ার স্বাস্থ্য পরীক্ষা

বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া রোববার দুপুরে অ্যাপোলো হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করেছেন। তিনি ডায়াবেটিস রোগে ভুগছেন। অ্যাপেলা হাসপাতালের অধ্যাপক ওয়াহিদ জামান বিএনপি মহাসচিবের স্বাস্থ্য পরীক্ষা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2007, 10:25 AM

Updated : 26 Aug 2022, 08:05 PM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া রোববার দুপুরে অ্যাপোলো হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করেছেন। তিনি ডায়াবেটিস রোগে ভুগছেন। অ্যাপেলা হাসপাতালের অধ্যাপক ওয়াহিদ জামান বিএনপি মহাসচিবের স্বাস্থ্য পরীক্ষা করেন। পরে মান্নান ভূঁইয়া একই হাসপাতালে চিকিৎসাধীন সাবেক তথ্যমন্ত্রী রাজনীতিক আনোয়ার জাহিদকে দেখতে যান। তিনি কিছু সময় সেখানে অবস্থান করে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। গত ২৪ মে আনোয়ার জাহিদ ডায়াবেটিস জনিত অসুস্থতার কারণে অ্যাপেলো হাসপাতালে ভর্তি হন। বিকেল তিনটায় তিনি হাসপাতাল ছেড়ে বাসায় গেছেন বলে পরিবারের সদস্যরা জানান। বিডিনিউজ টুয়েন্টফোর ডটকম/এসএম/আরএ/এসএনডি/১৬২০ ঘ.