ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৬তম মৃত্যুবার্ষিকী ৩০ এপ্রিল। দেশে জরুরি অবস্থা ও রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা থাকায় দিনটি পালনে বিএনপির আনুষ্ঠানিক কোনো কর্মসূচি নেই। তবে জিয়ার কবরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্র্দ্ধার্ঘ্য নিবেদন করবেন।
বুধবার সকাল ১০টায় দলের চেয়ারপারসন খালেদা জিয়া নেতাকর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুস্পস্তবক অর্পণ করবেন। এছাড়া কবর প্রাঙ্গনে দেড়শ নেতাকর্মীর উপস্থিতিতে মিলাদ মাহফিল হবে। খালেদা জিয়া এতে অংশ নেবেন।
আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির অনুমতি নিয়ে বিএনপি এই কর্মসূচি পালন করছে।
রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ সকাল পৌনে আটটায় জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করবেন বলে বঙ্গভবনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর পরপরই পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ।
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলে বিএনপি কেন্দ্রীয়ভাবে দুদিনের কর্মসূচি পালনের অনুমতি চাইলেও সরকার তাদের কেবল কবরে পুস্পস্তবক অর্পণের অনুমতি দিয়েছে। এ সময় কোনো ধরনের মিছিল ও সমাবেশ করা যাবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে সরকারের প থেকে।
এদিকে, বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া এক বিবৃতিতে সারাদেশে স্থানীয় প্রশাসনের সঙ্গে অলোচনা করে যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী বার্ষিকী পালনের জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
১৯৮১ সালে ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে এক সেনা অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/এমএইচবি/২০০৫ ঘ.
bdnews24