ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- এক ঘণ্টার মধ্যে আটক হয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিল ও বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সোমবার দুপুরে যৌথবাহিনীর এই আকস্মিক অভিযানে পারটেক্স গ্র"পের চেয়ারম্যান বিএনপির সাবেক সাংসদ এম এ হাশেমকেও গ্রেপ্তার করা হয়েছে। (আরও তথ্যসহ)
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আব্দুল জলিলের গ্রেপ্তারের খবরে তীব্র ক্ষোভ প্রকাশ করে তাকেসহ সবাইকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন।
আবদুল জলিলকে সোমবার বেলা পৌনে ৪টার দিকে মতিঝিলে মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয় থেকে নিয়ে যায় যৌথবাহিনী। এরপর রাতের দিকে যৌথবাহিনী তার গুলশানের বাড়িতে দুই ঘন্টা তল্লাশি চালায়। গুলশান থানার উপপরিদর্শক হেলাল নফহবংি২৪.পড়স কে জানান, "তার বাড়ি থেকে চার--পাঁচটি পাসপোর্ট, জমির দলিল ও ব্যাংকের চেক জব্দ করা হয়েছে।" যৌথবাহিনীর অভিযান শেষ হলে জলিলের গাড়িচালক জহিরুল ইসলাম ফারুক ও আত্মীয় শাহজাদ রাজীব বাড়ির সামনে নফহবংি২৪.পড়স-এর প্রতিনিধি আবু নোমান সজীবকে জানান, "যৌথবাহিনী সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বাড়িতে তল্লাশি চালিয়েছে।"
এদিকে জলিলকে আটক করার পরপরই মার্কেন্টাইল ব্যাংকের প্রধান নিরাপত্তা কর্মকর্তা আলী আকবর নফহবংি২৪.পড়সকে বলেন, পৌনে ৪টার দিকে দুজন সেনা কর্মকর্তা এসে কিছু কথা আছে বলে আবদুল জলিলকে নিয়ে যান। জলিল ওই সময়ে ব্যাংকের পরিচালানা পর্যদের বৈঠকে ছিলেন।
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে গুলশানের ২ নং সড়কের বাসা থেকে বেলা ৪টা ৫ মিনিটে নিয়ে যায় যৌথবাহিনী। তার ব্যক্তিগত সহকারী শফিউর রহমান শামসু সোয়া ৪টায় নফহবংি২৪.পড়সকে বলেন, ''স্যারকে যৌথবাহিনীর সদস্যরা কিছুক্ষণ আগে নিয়ে গেছেন। স্যার ওই সময়ে বিশ্রামে ছিলেন।''
পারটেক্স গ্র"পের চেয়ারম্যান ও বিএনপির সাবেক সাংসদ এম এ হাশেমকে দুপুর ৩টায় তার গুলশানের কার্যালয় থেকে নিয়ে যায় যৌথবাহিনী। এম এ হাশেমের বড় ছেলে আজিজ আল কায়সার টিটো নফহবংি২৪.পড়সকে জানান দুপুর ৩টার দিকে তার বাবাকে নিয়ে যাওয়ার সময় যৌথবাহিনীর কর্মকর্তারা কোনো কারণ জানাননি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এসএম/এসএনডি/জিএনএ/এমএইচবি/২১১৩ ঘ.
bdnews24