ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- পল্টনে শিবির কর্মী হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন ১ জুলাই দাখিলের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার এই মামলার সম্পূরক অভিযোগপত্র দেওয়ার দিন ধার্য থাকলেও তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ--পরিদর্শক এনামুল হক তা দাখিল না করায় সকালে মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম মীর আলী রেজা এ আদেশ দেন।
বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতা ছাড়ার আগের দিন ২৮ অক্টোবর পল্টনে ১৪ দল, জামায়াত--শিবির ও পুলিশের তিনমুখী সংঘর্ষে সাত জন নিহত হন। এ ঘটনায় ওয়ার্কার্স পার্টি ও জামায়াতের দায়ের করা পাল্টাপাল্টি দুটি মামলার চলতি বছরের ২২ এপ্রিল অভিযোগপত্র গ্রহণ করেন ঢাকার মহানগর হাকিম মীর আলি রেজা।
জামায়াতের মামলায় আদালত ওইদিন শেখ হাসিনা, মোহাম্মদ নাসিম এবং এম এ মালেক কিরণের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
পরদিন মামলার তদন্তকারী কর্মকর্তা এনামুল হক আদালতে হাজির হয়ে বলেন, এ মামলায় অনেক আসামির নাম ঠিকানা ঠিকমত যাচাই করা হয়নি বলে অভিযোগপত্রে ত্র"টি--বিচ্যুতি রয়েছে। এ কারণে অধিকতর তদন্ত প্রয়োজন। ওই তদন্তের আগ পর্যন্ত শেখ হাসিনাসহ মোহাম্মদ নাসিম এবং এম এ মালেক কিরণের গ্রেপ্তারি পরোয়ানা মুলতুবি রাখা হোক।
তার আবেদনের প্রেক্ষিতে মহানগর হাকিম মীর আলী রেজা শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এসএনডি/কেএম/১৩৩৪ঘ.
bdnews24