২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদ জয়নাল আবেদীন ফারুককে রিমান্ডে নেওয়ার আবেদন

নোয়াখালী-১ আসনের সাবেক বিএনপি দলীয় সাংসদ জয়নাল আবেদীন ফারুকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। সোমবার আদালতে ওই আবেদনের শুনানি হবে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2007, 04:00 PM

Updated : 26 Apr 2022, 02:23 PM

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, রোববার বিকালে নোয়াখালী ৪ নম্বর আমলি আদালতে চাঁদাবাজির মামলায় জয়নাল আবেদীন ফারুককে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়।

সেনবাগের বীজবাগ এলাকার ফারুক চৌধুরী গত ৬ এপ্রিল সাবেক সাংসদ জয়নুল আবেদীনসহ ১৩ জনের বিরুদ্ধে দুই লাখ টাকা চাঁদাবাজির ওই মামলাটি করেন।

সাবেক এ সাংসদ এখন নোয়াখালী কারাগারে রয়েছেন।

জয়নাল আবেদীন ফারুককে শুক্রবার দুুপুরে ঢাকার খিলক্ষেত থানার নিকুঞ্জ-২ আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পর দিন তাকে নোয়াখালী পাঠানো হয়। তার বিরুদ্ধে সেনবাগ থানায় তিনটি মামলা রয়েছে।

এর মধ্যে টিন আত্মসাত এবং সড়ক অবরোধের অভিযোগে দায়ের করা দুটি মামলার অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এ ছাড়া সাবেক এ সাংসদের বিরুদ্ধে সন্ত্রাসী লালন, হুমকি প্রদান ও মারধরের অভিযোগ রয়েছে।

জয়নাল আবেদীন ফারুক গত সংসদের যুব ও ক্রীড়া বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।