২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক দলগুলো কীভাবে সরকারী সহায়তা পায় তা জানতে দূতাবাসগুলোকে আওয়ামী লীগের চিঠি

বিভিন্ন দেশে সরকারি তহবিল থেকে অর্থ দিয়ে কীভাবে রাজনৈতিক দলগুলোকে সাহায্য করা হয় তা জানতে রোববার বেশ কয়েকটি দেশের দূতাবাসে চিঠি দিচ্ছে আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2007, 03:45 AM

Updated : 26 Apr 2022, 02:22 PM

দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল শনিবার নফহবংি২৪.পড়স কে এ তথ্য জানান।  তিনি বলেন, “বৃহস্পতিবার শেষ বেলায় আমরা চিঠির খসড়া চূড়ান্ত করেছি। আগামীকাল (রোববার) চিঠিগুলো পাঠানো হবে।”

তিনি জানান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়ভুক্ত বেশ কয়েকটি দেশের দূতাবাসে এই চিঠি পাঠানো হবে।

তিনি বলেন, বিভিন্ন দেশে রাজনৈতিক দলের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং দুর্নীতির অভিযোগ থেকে মুক্ত রাখার জন্য সরকারি তহবিল থেকেই অর্থ দেওয়া হয়। বাংলাদেশে কীভাবে এ ব্যবস্থা চালু করা যায় তা জানতেই চিঠি দিচ্ছি আমরা। সরকার সহায়তা করলে রাজনৈতিক দলগুলোকে আর দুর্নীতিবাজ ও কালো টাকার মালিকদের দিকে তাকিয়ে থাকতে হবে না।