২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকদের সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময় শনিবার

নির্বাচনী আইন সংস্কারের বিষয়ে শনিবার বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থনীতি পরিষদের সম্মেলন কক্ষে সকাল ১০ টায় এ মতবিনিময় সভা শুরু হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2007, 09:01 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

কমিশন সচিব মুহাম্মদ হুমায়ুন কবির বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, ওই মতবিনিময় সভায় যোগ দেওয়ার জন্য ৬০ জন সম্পাদক ও সাংবাদিককে আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন গত ২৬ এপ্রিল এ বিষয়ে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেছিল। রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গেও মতবিনিময় করবে কমিশন। হুমায়ুন কবির জানান, এসব মতবিনিময় সভায় যেসব সুপারিশ আসবে তার ভিত্তিতেই নির্বাচনী আইন সংস্কার করা হবে।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় শুরু করার জন্য মাস খানেক আগে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। হুমায়ুন কবির বলেন, সরকার এখনো এ বিষয়ে কমিশনকে কিছু জানায়নি।