দুই ভাই দেখা করেছেন খালেদার সঙ্গে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সোমবার বিকেল থেকে সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে তার দুই ভাইসহ দলের কয়েকজন নেতা দেখা করেছেন।
দলের যুগ্ম-মহাসচিব নজরুল ইসলাম খান বিকেল ৪টায়, সহদপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বিকেল ৫টায়, দলের সহসভাপতি ও ভাই মেজর (অব.) সাঈদ ইস্কান্দর সন্ধ্যা ৬টায় এবং ছোট ভাই শামীম ইস্কান্দর সন্ধ্যা ৭টায় সেনানিবাসের বাসভবনে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।
নজরুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর-কে জানান, তিনি নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। নেত্রী দলের নেতাকর্মীদের একতাবদ্ধ থেকে ধৈর্য ধারণ করতে বলেছেন।
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করার পর নজরুল ইসলাম খান গুলশানে দলের মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার বাসায় যান।
