২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থ ফুপুকে দেখতে গেলেন শেখ হাসিনা

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার রাতে অসুস্থ ফুপু আসফিয়া খাতুনকে দেখতে ধানমন্ডিতে তার মেয়ের জামাইয়ের বাসায় যান। সেখানে তিনি কয়েক ঘণ্টা অবস্থান করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2007, 09:32 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

রাত সোয়া ৮টায় ধানমন্ডির ৮ নং সড়কে আসফিয়া খাতুনের মেয়ের জামাই ওমর ফারুক চৌধুরীর এপার্টমেন্টে গিয়ে তার চিকিৎসার খোঁজখবর নেন শেখ হাসিনা। বাসার আত্মীয় স্বজনরা এ সময় তাকে স্বাগত জানান।

আসফিয়া খাতুন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করীম সেলিমের মা।